পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার তারিখ ঘোষণা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:১২ এএম

আগামী নভেম্বর মাসের শেষে অথবা ডিসেম্বরের শুরুর দিকে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। 

সোমবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, শুরুতে প্রথম থেকে চতুর্থ শ্রেণির একদিন করে ক্লাস নেওয়া হবে, পঞ্চম শ্রেণির সপ্তাহের ছয়দিন ক্লাস হবে। সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার আয়োজন করা হবে।

তিনি বলেন, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিলেও কতটি বিষয় পরীক্ষা নেওয়া হবে সেটি পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি ভালো থাকলে সিলেবাস সংক্ষিপ্ত করে ছয়টি বিষয়ে পরীক্ষার আয়োজন করা হতে পারে। যদি তা সম্ভব না হয় তবে বিষয় কমিয়ে পরীক্ষা নেওয়া হতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাকার্যক্রম নিয়মিত চালিয়ে নেওয়া সম্ভব হলে ডিসেম্বরে সকল ক্লাসের বার্ষিক পরীক্ষা সমাপ্ত হবে। তার সঙ্গে শিক্ষার্থীদের ওয়ার্কশিট (বাসার কাজ) নিয়মিত করানো হবে।

আরও পড়ুন: দেশের তিন বিমানবন্দরে করোনার পিসিআর টেস্ট নিশ্চিতের নির্দেশ

এর আগে আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৫ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

একাত্তর/এসি

২০২২ সালের পর থেকে দেশের যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের অবসর ভাতা পাননি, তাদের বকেয়া ভাতা দ্রুত পুনরায় চালু করছে সরকার। ইতিমধ্যে দুই হাজার কোটি টাকার থোক বরাদ্দ পাওয়া গেছে। আগামী এক মাসের মধ্যেই এর...
অর্থাভাবে অনার্স শেষ বর্ষে ভর্তি অনিশ্চয়তায় পড়া ঢাবির এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। তার ব্যক্তিগত সহায়তায় শেষ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে...
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন। 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ১০টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর