ঢাবিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে নতুন পরীক্ষা পদ্ধতি ও নীতিমালা

আপডেট : ১০ মার্চ ২০২৬, ১২:৪২ পিএম

স্বচ্ছ প্রক্রিয়ায় দক্ষ ও যোগ্য কর্মকর্তা ও কর্মচারী (৩য় ও ৪র্থ শ্রেণি) নিয়োগের লক্ষ্যে নতুন নীতিমালা প্রণয়ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই নতুন পরীক্ষা পদ্ধতি ও নম্বর বণ্টনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নীতিমালা অনুযায়ী, বিভিন্ন গ্রেডে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা ও নম্বর বণ্টনের পদ্ধতি নিম্নরূপ:

  • ২০তম থেকে ৬ষ্ঠ গ্রেড: এই গ্রেডগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
  • ১০ম থেকে ৬ষ্ঠ গ্রেড: লিখিত পরীক্ষা ৪০%, ব্যবহারিক ৩০% এবং মৌখিক পরীক্ষা ৩০% নম্বরের ভিত্তিতে হবে। ব্যবহারিক পরীক্ষা সংশ্লিষ্ট না হলে ৭০% লিখিত ও ৩০% মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে।
  • ১৬তম থেকে ১১তম গ্রেড: টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল উভয় পদের ক্ষেত্রে লিখিত ৪০%, ব্যবহারিক ৩০% এবং মৌখিক পরীক্ষা ৩০% নম্বর নির্ধারণ করা হয়েছে। এখানে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা বাধ্যতামূলক।
  • ২০তম থেকে ১৭তম গ্রেড: লিখিত ও মৌখিক পরীক্ষা বাধ্যতামূলক। লিখিত পরীক্ষায় সর্বোচ্চ ৩০% নম্বর থাকবে। পদের ধরন অনুযায়ী ব্যবহারিক পরীক্ষার বিষয়ে সিলেকশন বোর্ড সিদ্ধান্ত নেবে।
  • ৫ম গ্রেড ও তদূর্ধ্ব পদ: সরাসরি নিয়োগের ক্ষেত্রে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে কি-না, তা সিলেকশন বোর্ড ঠিক করবে। ব্যবহারিক পরীক্ষা না থাকলে ৭৫% লিখিত ও ২৫% মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষায় কমপক্ষে ৪০% নম্বর প্রাপ্ত প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী পদের সংখ্যার পাঁচগুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য আহ্বান করা যেতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া টেকনিক্যাল পদের ক্ষেত্রে লিখিত, ব্যবহারিক ও মৌখিক—তিনটি পরীক্ষাই গ্রহণ করা সমীচীন বলে কমিটি মত দিয়েছে।

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ বা অফিস প্রধানের মাধ্যমে আবেদন দাখিল করা বাধ্যতামূলক। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন না করলে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন বিবেচনা করা হবে না।

একাত্তর/আরএ
বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি ও প্রাতিষ্ঠানিক কাঠামো লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেওয়া বেশ কিছু পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।...
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর