ক্যামেরার নজরদারি ও ‘জিরো টলারেন্স’ নীতিতে শুরু এসএসসি পরীক্ষা

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১২:০৩ পিএম

দেশজুড়ে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এই বড়ো পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার মোট তিন হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অংশগ্রহণ করছে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৭১ হাজার ৬২৬ জন।

বোর্ডভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে এবার সর্বোচ্চ পরীক্ষার্থী ঢাকা বোর্ড। আর সর্বনিম্ন পরীক্ষার্থী সিলেট বোর্ড।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বিভাগভিত্তিক পরীক্ষার্থীর বিশ্লেষণে দেখা গেছে- এবার মানবিক বিভাগে পরীক্ষার্থী ছয় লাখ ২৭ হাজার ৪৫১ জন, বিজ্ঞান বিভাগে পাঁচ লাখ ৬৯ হাজার ৭৬৩ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে দুই লাখ ২১ হাজার ১৮৪ জন।

উলেখযোগ্য বিষয় হলো, অধিকাংশ বিভাগেই এবার ছাত্রদের তুলনায় ছাত্রীদের অংশগ্রহণের হার বেশি। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় তিন লাখ চার হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা আয়োজনে এবার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে শিক্ষা প্রশাসন। প্রশ্নফাঁস রোধে দেশজুড়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রকে সিসিটিভির আওতায় আনা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কেউ মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। 

এদিকে, পরীক্ষাকেন্দ্রে শিক্ষামন্ত্রীর সম্ভাব্য ‘সারপ্রাইজ ভিজিট’ বা আকস্মিক পরিদর্শন নিয়ে আলোচনা চলছে। সরকার সব সময়ই পরীক্ষার্থীদের জন্য ভীতিমুক্ত ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে।

 শুরু হওয়া এই লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর আগামী সাত জুন থেকে ১৪ জুন পর্যন্ত সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একাত্তর/এসি
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পূর্বনির্ধারিত ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের এই তারিখ কিছুটা পিছিয়ে যাচ্ছে। তবে নতুন কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঠিক না...
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন। 
দেশের শিক্ষাব্যবস্থা থেকে সেশনজট নিরসনে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে আয়োজনের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। এই সিদ্ধান্ত...
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী বছরের ১০ এপ্রিল বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষা শুরু হবে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর