কুমিল্লা শিক্ষাবোর্ডের হীরক জয়ন্তী উদযাপন

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০১:৪৩ পিএম

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে কুমিল্লা শিক্ষাবোর্ডের হীরক জয়ন্তী। বুধবার (২ নভেম্বর) সকালে বেলুন উড়িয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের ৬০ বছর পূর্তির বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। এর উদ্বোধন করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের। শোভাযাত্রাটি শিক্ষাবোর্ড প্রাঙ্গণ থেকে নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নগরের উদ্যোনে গিয়ে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানায়।

শোভাযাত্রায় নবীণ-প্রবীণের মেলবন্ধনে দেশের সেরা শিক্ষার্থীসহ শিক্ষাবোর্ডের শিক্ষক, শিক্ষার্থীসহ অবসরে যাওয়া শিক্ষাবোর্ড কর্মকর্তারা অংশ নেন।

কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়খালী ও লক্ষীপুর জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা কার্যক্রম সফল ভাবে চালিয়ে আসছে।

১৯৬২ সালে যখন কুমিল্লা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয় তখন মাত্র ২৭টি কলেজ এবং ৫৩২টি মাধ্যমিক স্কুলের দায়িত্ব পালন করে এই প্রতিষ্ঠানটি। 

আরও পড়ুন: চিংড়িতে বিষাক্ত জেলি, তিন জনের কারাদণ্ড

বর্তমানে ৪২৬টি কলেজ এবং এক হাজার ৯৬৫টি মাধ্যমিক স্কুলের দায়িত্ব পালন করছে কুমিল্লা বোর্ড। 

এক সময় কুমিল্লা শিক্ষা বোর্ড চট্টগ্রাম এবং সিলেট বিভাগের সকল জেলার দায়িত্ব পালন করেছে। পরে চট্টগ্রাম বোর্ড আলাদা হয় এবং আরও পরে সিলেট বোর্ডও স্বতন্ত্র দায়িত্ব পায়।


একাত্তর/এসি

চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এই বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের (সোম, বুধ ও বৃহস্পতিবার) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় বুধবারের (৮ জুলাই) নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে জুলাই আন্দোলনের দেয়ালচিত্রের (গ্রাফিতি) লেখা পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে বর্তমানে...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর