ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ৩০০ কক্ষ ভাঙচুর: উপাচার্য

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৭:২৯ পিএম

কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলের অন্তত ৩০০ কক্ষ ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। 

শুক্রবার কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত রোকেয়া হল এবং স্যার এএফ রহমান হল পরিদর্শন করে তিনি এ তথ্য জানান।  

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূইয়া, সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবু হোসেন মুহম্মদ আহসান এবং হল প্রাধ্যক্ষরা।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হলগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছ থেকে আর্থিক বরাদ্দ পেলে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে বিভিন্ন হলের কক্ষগুলো সংস্কার করে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু করা হবে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, অর্থপ্রাপ্তির বিষয়টি আমাদের হাতে নেই। এটা ইউজিসি থেকে আসবে। এরপর পিপিআর মেনে টেন্ডার হবে। সময়ের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার পর দেশের পরিস্থিতি স্থিতিশীল হলে হলগুলো খুলে দেওয়া হবে।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় খোলার পর হলের নিয়মিত ছাত্ররাই যাতে রুম বরাদ্দ পান তা নিশ্চিত করা হবে।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, আকস্মিকভাবে ও মুহূর্তের মধ্যেই মারমারি শুরু হয়ে যায়। হল প্রভোস্টরাও জানিয়েছেন, শিক্ষার্থীদের ক্ষোভের মুখে তারা ভাঙচুর ঠেকাতে পারেন নাই।

গত ১৬ জুলাই রাতে রোকেয়া হল ছাত্রলীগ সভাপতি আতিকা বিনতে হোসাইনসহ বর্ণালী ঘোষ বর্ণ, সামিহা মাহবুব, সাজিয়া রহমান, বিপর্ণা রায় ও সাইফুন্নেসা ইলমিসহ ১০ জনকে হল থেকে মারধর করে বের করে দেয় আন্দোলনকারীদের একাংশ। 

কোনো কোনো হলে ছাত্রলীগ নেতাদের না পেয়ে তাদের কক্ষে ভাঙচুর চালানো হয়। স্যার এএফ রহমান হলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, বিজয় একাত্তর হলে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, মাস্টার দা সূর্যসেন হলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, কবি জসীম উদ্দিন হলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের কক্ষ ছাড়াও বহু কক্ষ ভাঙচুর করা হয়।

একাত্তর/এসি
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অর্থাভাবে অনার্স শেষ বর্ষে ভর্তি অনিশ্চয়তায় পড়া ঢাবির এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। তার ব্যক্তিগত সহায়তায় শেষ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে...
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং উচ্চশিক্ষা তদারকি সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বড় ধরনের রদবদল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পোষ্য কোটার বিষয়টি আদালতে বিচারাধীন জানিয়ে উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেছেন, আদালত যে রায় দেবে তা মেনে নিতে প্রস্তুত আছি।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর