নতুন ক্যাম্পাসের জন্য আরও ১১.৪০ একর ভূমি পেলো জবি

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৯:৪৫ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাসের জন্য আরও ১১.৪০ একর জমি অধিগ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছে সরকার। এর আগে ২০২০ সালে ১৮৮.৬০ একর জমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয় তৎকালীন সরকার। নিয়ে নিয়ে নতুন ক্যাম্পাসের জন্য জবি ২০০ একর জমি বুঝে পেলো।

মঙ্গলবার (৩ জুন) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, ‘জেলা প্রশাসকের কার্যালয় ঢাকার ৯/২০২২-২০২৩ নং এলএ কেস মূলে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় কেরানীগঞ্জ উপজেলাধীন পশ্চিমদী মৌজায় ১১.৪০ একর ভূমি অধিগ্রহণ করে জেলা প্রশাসন। পরে মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।’ 

‘ঢাকার জেলা প্রশাসকের নির্দেশে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, কানুনগো ও সার্ভেয়ার সরেজমিনে উপস্থিত থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের অধিগৃহীত ভূমির দখল প্রত্যাশী সংস্থা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে দিয়ে অধিগ্রহণের কাজ সমাপ্ত করেছেন।’ 

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্টার, শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এর আগে ২/২০১৮-২০১৯ নং এলএ কেস মূলে কেরানীগঞ্জ উপজেলাধীন পশ্চিমদী মৌজায় ১৮৮.৬০ একর ভূমি অধিগ্রহণ করে ২০২০ সালের ২৩ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দখল বুঝিয়ে দেওয়া হয়। 

একাত্তর/এসি
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার সম্প্রসারণে সরকার এবারের বাজেটে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টির ফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে, এখন পর্যন্ত এগিয়ে আছেন ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল তিনটায় ভোটগ্রহণ শেষ হলেও রাত আটটা পর্যন্ত ভোট গোনা শুরু হয়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর