গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

আপডেট : ১৮ মে ২০২৩, ১১:০৮ পিএম

জিএসটি গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার সকালে শাহজাদপুর সীমান্ত পার্টি সেন্টারে লিখিত বক্তব্য পাঠ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজম। 

এসময় তিনি জানান, সারাদেশে ১৯টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৩ ইউনিটে ৭ হাজার ৬৯২ জন পরীক্ষার্থী অংশ নেবে। শাহজাদপুর পৌরসভার মধ্যে অবস্থিত ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মাওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজ ও শাহজাদপুর সরকারী কলেজে পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হবে। আগামী ২০ মে, ২৭ মে ও ৩ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উপাচার্য আরও জানান, নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা, উপজেলা প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনীর সাথে সমন্বয় সভা সম্পন্ন হয়েছে। তিনি আশা করেছেন শাহজাদপুরবাসী ভর্তি পরীক্ষার্থীদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত রয়েছে। 

এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।


একাত্তর/এসজে

আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলোতে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এর পরিবর্তে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা...
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. তাহমিনা আখতার। 
দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিবর্তে আগের মতো ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাওয়ার ঘোষণা...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক বিজ্ঞপ্তিতে জানানা...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর