হ্যাকিংয়ের শিকার স্বস্তিকা

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৮:২৫ পিএম

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি হ্যাকিংয়ের শিকার হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক পেজ হ্যাক হওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। পাশাপাশি ভক্তদের সতর্ক থাকার অনুরোধও জানিয়েছেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে স্বস্তিকা লিখেছেন, আমার ফেসবুক পেজ হ্যাক হয়েছে। আমার টিম সমস্যা সমাধানের জন্য কাজ করছে। যদি আপনারা কোনো অবমাননাকর বা অশ্লীল পোস্ট দেখতে পান, দয়া করে এড়িয়ে যাবেন। জেনে নিন সেটি আমি নই।

সাধারণত তথ্য চুরির জন্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাকাউন্ট হ্যাক করে থাকে হ্যাকাররা। যার মধ্যে অন্যতম হলো ফেসবুক। মাঝে মধ্যেই এই হ্যাকিংয়ের শিকার হন তারকারা। এবার সেই জালে আটকা পড়েছেন স্বস্তিকা।

চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে স্বস্তিকা অভিনীত সিনেমা ‘লাভ সেক্স অউর ধোঁকা টু’। এটি নির্মাণ করেছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়। সিনেমায় স্বস্তিকা ছাড়া আরও অভিনয় করেছেন মৌনি রায়, উরফি জাভেদসহ আরও অনেকে।

এনএন/কেএসএইচ
স্বস্তিকা মুখোপাধ্যায় মানেই টলিউডের সেই ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ ডিভা, যিনি ঠোঁটকাটা স্বভাব আর ছকভাঙা জীবনযাপনের জন্য সবসময়ই চর্চায় থাকেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ওটিটি সিরিজ ‘কালিপটকা’,...
নতুন বছরে নতুন পরিকল্পনা সাজিয়েছেন ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি এ বছর সিগারেট খাবেন না।
এবার কলকাতার এক প্রযোজকের সঙ্গে বড় ধরনের ঝামেলায় জড়িয়ে গেছেন টলিউডের নামী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ‘শিবপুর’ নামে বাংলা ছবির প্রযোজনা সংস্থার বিরুদ্ধে তাঁকে হেনস্তা...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর