মুচলেকা দিয়ে চিকন আলীকে ছাড়ালেন মিশা সওদাগর

আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ০২:৪৯ পিএম

অশ্লীল কন্টেন্ট তৈরির অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আটক চিকন আলীকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে এনেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। এসময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিটের ডিসি শরীফুল ইসলাম ও এডিসি নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

চিকন আলীসহ শিল্পী সমিতির কোনো সদস্য অশ্লীল কন্টেন্ট নির্মাণ করবে না এমন শর্তে মুচলেকা দিয়ে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যার দিকে তাকে ছাড়িয়ে আনা হয়। এসময় 

আরও পড়ুন: খালার বাসা থেকে 'নিখোঁজ' টিকটকার তিন বোন

গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করে মিশা সওদাগর বলেন, আমাদের সদস্য শামীম। তাই আমরা তো দায়িত্ব থেকেই করবো এটা। আমরা মুচলেকা দিয়ে তাকে নিয়ে এসেছি, বলেছি আর কখনও এমন কাজ করবে না কোনো শিল্পী।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর বনশ্রীর বাসা থেকে চিকন আলীকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয় বাংলা চলচ্চিত্রের এই কৌতুক অভিনেতাকে।


একাত্তর/টিএ

বলিউডের ‘আইটেম কুইন’ নোরা ফাতেহি মানেই পর্দায় উষ্ণতা আর শরীরি হিল্লোল। কিন্তু এবার সেই উষ্ণতা হিতে বিপরীত হয়ে দাঁড়িয়েছে। নোরার নতুন আইটেম গান ‘সরকে সরকে’ নিয়ে শুরু হয়েছে চরম হট্টগোল। অশ্লীল...
কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে কাছে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর এতে হতবাক হয়ে পড়েছেন ব্রাজিল সমর্থক ও ঢাকাই সিনেমার অভিনেতা মিশা সওদাগর। 
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে মুচলেকা দিয়ে হিরো আলম জানিয়েছেন, জীবনে আর বিকৃত করে নজরুল গীতি ও রবীন্দ্র সংগীত গাইবেন না। বুধবার (২৭ জুলাই) সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর