হারের পর হতবাক ব্রাজিল সমর্থক মিশা সওদাগর

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৩:২৯ পিএম

কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে কাছে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর এতে হতবাক হয়ে পড়েছেন ব্রাজিল সমর্থক ও ঢাকাই সিনেমার অভিনেতা মিশা সওদাগর। 

নিজ দলের বাজে পারফর্ম্যান্সে বিরক্তি প্রকাশ করেছেন এই খল অভিনেতা। বলেছেন, এই ব্রাজিল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল না। 

রোববার সকালে লাস ভেগাসের অ্যালিজেন্ট স্টেডিয়ামে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-উরুগুয়ে। 

ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য অবস্থায় শেষ হলে গড়ায় টাইব্রেকারে। সেখানে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো উরুগুয়ে।

১০ জন নিয়ে খেলা উরুগুয়েকে না হারাতে পারায় ক্ষুব্ধ ব্রাজিল সমর্থকরা। ক্ষোভে ও দুঃখে নানা মন্তব্য করছেন তারা। 

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর নিজের ভেরিফায়েড ফেসবুকে ব্যক্তি আবেগ-অনুভূতি তুলে ধরেছেন। নিজের দুঃখ ভারাক্রান্ত একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি ব্রাজিলের সাপোর্টার।

‘কিন্তু আজকে ব্রাজিল যে খেলা খেললো বা গোটা টুর্নামেন্ট এই যে খেলা!!!!! সেটা দিয়ে আর যাই হোক কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল না ॥যত ভালো প্লেয়ারই থাকুক না কেন,’ যোগ করেন তিনি। 

বিশ্বের সবচেয়ে প্রাচীনতম আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকায় এবার যারা চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন তাদের আগাম শুভকামনা জানিয়েছে এই খল অভিনেতা। বলেছেন, ‘শুভকামনা নতুন কোন চ্যাম্পিয়নের জন্য।’

আরবি
অশ্লীল কন্টেন্ট তৈরির অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আটক চিকন আলীকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে এনেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। এসময় ঢাকা মহানগর গোয়েন্দা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর