আর রবীন্দ্রসঙ্গীত গাইবেন না বলে মুচলেকা দিলেন হিরো আলম

আপডেট : ২৭ জুলাই ২০২২, ০২:২৬ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে মুচলেকা দিয়ে হিরো আলম জানিয়েছেন, জীবনে আর বিকৃত করে নজরুল গীতি ও রবীন্দ্র সংগীত গাইবেন না। 

বুধবার (২৭ জুলাই) সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন-অর-রশীদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

ডিএমপির গোয়েন্দা প্রধান আরও বলেন, হিরো আলমের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ জমা হয়েছিলো। সেগুলোর বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। তাকে ডাকা হয়েছিল। তিনি মুচলেকা দিয়েছেন, জীবনে আর নজরুল গীতি ও রবীন্দ্র সংগীত বিকৃত করে গাইবেন না।

আরও পড়ুন: ক্যাট-ভিকিকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

হারুন অর রশীদ বলেন, আমাদের বাঙালি সংস্কৃতির অংশ নজরুল গীতি ও রবীন্দ্র সংগীত। এসব গানের সুর সহ তিনি সবকিছু পরিবর্তন করেছেন। এসব কেন করেছেন জানতে চাইলে তিনি জানিয়েছেন, তিনি জীবনেও আর এমন করবেন না, মুচলেকা দিয়েছেন।

ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান আরও বলেন, এর বাইরেও তিনি বিভিন্ন সংগীতে পুলিশের ডিআইজি বা এসপির পোশাক পরে অভিনয় করেছেন। এসব পোশাক পরতে পূর্ব-অনুমতি নেওয়া প্রয়োজন, কিন্তু তিনি নেন না। এমনকি তিনি শিল্পী সমিতির সদস্যও নন। কনস্টেবলের ড্রেস পরে বিভিন্ন পদমর্যাদার নামে অভিনয় করছেন। এই পোশাকের বিষয়েও তিনি মুচলেকা দিয়েছেন। তিনি বলেছেন, এ ধরনের কোনও কাজ বা ভিডিও আর করবেন না।’


একাত্তর/এআর

সোস্যাল মিডিয়ার যুগে বাংলাদেশের অতি পরিচিত মুখ হিরো আলম। কেউ তাকে ভালবাসেন, কেউ ব্যঙ্গ করেন আবার কেউ কেউ তার কর্মকাণ্ডে বিরক্তও হন। তাই নানা সময় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে এই ইউটিউবার হিরো আলম ঘিরে।
আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন, যিনি হিরো আলম নামে সমধিক পরিচিত। সংগীতের ভিডিও, মডেলিং, হাস্য রসাত্মক অভিনয় ও গায়ক হিসেবে দর্শকদের মধ্যে বহুল উচ্চারিত নাম।  সম্প্রতি তার ভাস্কর্য নির্মাণ করেছেন...
বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।মালদ্বীপে ক্যাটের জন্মদিন উদযাপন সেরে দেশে ফিরতে না ফিরতেই ইনস্টাগ্রামে...
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন হিরো আলম। বুধবার (১১ মে) অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এই তথ্য জানিয়েছেন হিরো আলম নিজেই।এর আগে সোমবার (১৮...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর