বছরের শেষ দিন মুক্তি পাবে ‘চিরঞ্জীব মুজিব’

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৮:০৫ পিএম

বছরের সর্বশেষ সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’এর মুক্তির মধ্য দিয়ে চলতি বছর শেষ হচ্ছে।

সোমবার (১২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম   আর্কাইভ প্রজেকশন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও ‘চিরঞ্জীব মুজিব’এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এসময় এসব কথা জানান চলচ্চিত্রটির পরিচালক ও সংলাপ রচয়িতা নজরুল ইসলাম। 

image


সংবাদ সম্মেলন ও প্রিমিয়ারে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। অন্য ভাষাভাষীসহ কোটি কোটি মানুষ গ্রন্থটি পড়েছেন। কিন্তু এটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয়নি। এই চলচ্চিত্রের জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। চলচ্চিত্রটি অন্যান্য দেশেও অন্যান্য ভাষায় ডাবিং করে পাঠালে বঙ্গবন্ধুর জীবন এবং কর্ম সংগ্রাম সম্পর্কে বিশ্ববাসী জানতে পারবে।’

পরিচালক নজরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মজীবনীর একটি অংশ নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। বঙ্গবন্ধু তো একদিনে গড়ে উঠেননি। বঙ্গবন্ধু হয়ে ওঠার ছোট্ট কিছু ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। ইতিহাসনির্ভর সিনেমা তৈরি করতে গেলে অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হয়।

image


সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। বেগম ফজিলাতুন্নেছা রেণুর চরিত্র রূপায়ন করেছেন পূর্ণিমা এবং বঙ্গবন্ধুর বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ ও দিলারা জামান।

এছাড়াও চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন কায়েস চৌধুরী, নরেশ ভূইয়া, সমু চৌধুরী, আজাদ আবুল আলাম, শতাব্দী ওয়াদুদ, সেলিম আহমেদ প্রমুখ।


একাত্তর/এসজে
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর