‘বজরঙ্গি ভাইজান টু’র ঘোষণা দিলেন সালমান

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৭:০৪ পিএম

বলিউড ভাইজান সালমান খানের সবচেয়ে সফল ও জনপ্রিয় সিনেমাগুলোর একটি ‘বজরঙ্গি ভাইজান’। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বিশ্বব্যাপী ৯১৮ কোটি রুপি আয় করেছিল। যার ফলে সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমার ইতিহাসে এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

ব্যবসার কথা বাদ দিলেও ‘বজরঙ্গি ভাইজান’ দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিল। সালমান ও ছোট্ট মুন্নি চরিত্রে হার্শালি মালহোত্রার অভিনয়ে চোখ ভিজেছে অধিকাংশের। ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তুমুল জনপ্রিয়তা পাওয়া এই সিনেমার দ্বিতীয় কিস্তি আসছে। ঘোষণাটি দিয়েছেন খোদ সালমানই।

অনেক দিন ধরেই সিনেমাটির দ্বিতীয় কিস্তির গুঞ্জন শোনা যাচ্ছিল। গত জুলাই মাসে গল্পকার ও চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র জানিয়েছিলেন, তিনি ‘বজরঙ্গি ভাইজান ২’ নিয়ে আসার চেষ্টা করছেন। সালমানের সঙ্গে আইডিয়া শেয়ার করার পর তিনিও সাড়া দিয়েছেন। প্রথম সিনেমার গল্পও বিজয়েন্দ্র লিখেছিলেন।

এবার সালমান নিজেই ঘোষণা দিলেন। সম্প্রতি মুক্তি প্রত্যাশী সিনেমা ‘আরআরআর’-এর প্রচারণামূলক অনুষ্ঠানে হাজির হন সালমান। সেখানেই তিনি চমকপ্রদ খবরটি প্রকাশ্যে আনেন।

আরও পড়ুন: ‘কাগজের বউ’ সিনেমায় পরীমনি ইন, মাহি আউট

‘বজরঙ্গি ভাইজান’ নির্মাণ করেছিলে কবির খান। তবে নতুন সিনেমাটি কার হাতে পরিচালিত হবে, সেটা এখনো চূড়ান্ত করা হয়নি। প্রথম সিনেমায় সালমানের সঙ্গে কারিনা কাপুর ছিলেন। এবারও তাকেই রাখা হবে কিনা, সেটাও এখনো জানা যায়নি।

বলে রাখা প্রয়োজন, ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় ভারত ও পাকিস্তানের মধ্যে অন্যরকম এক গল্প ফুটিয়ে তোলা হয়। মুন্নি নামের এক বাকপ্রতিবন্ধী শিশু ভুলবশত ভারতে চলে আসে। এরপর ভাইজানের (সালমান) দেখা পায় সে। ভাইজান শত বাধা, প্রতিকূলতা পেরিয়ে মুন্নিকে পৌঁছে দেয় তার বাবা-মায়ের কাছে।


একাত্তর/এসএ

'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর