হাসপাতালে শাবনূর, দোয়া চাইলেন করোনামুক্তির

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০৯:১৬ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের সাড়া জাগানো চিত্রনায়িকা শাবনূর।

অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টমেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

বুধবার (২৯ ডিসেম্বর) হাসপাতাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্তদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় অভিনেত্রী লেখেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, করোনাভাইরাসকে হেলাফেলা হিসেবে নেবেন না। সকলে সামাজিক দূরত্ব মেনে, মাস্ক পরিধান করুন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন ও পারতপক্ষে ঘরে থাকার চেষ্টা করুন।

তিনি সকলের কাছে নিজের সুস্থতার জন্য দোয়া কামনা করে লেখেন, আপনারা বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে শিগগিরই ফিরে আসতে পারি।

ছেলেকে নিয়ে কয়েক বছর ধরেই অস্ট্রেলিয়ায় সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছে এ চিত্রনায়িকা। তার পরিবারের প্রায় সবাই সিডনিতেই থাকেন।

মাঝে মাঝে এ অভিনেত্রী দেশে ফিরলে তাকে দু’একটি বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে কাজ করতে দেখা যায়।

আরও পড়ুন: করোনা নিয়ে ভর্তি হয়ে লাইফ সাপোর্টে সোহেল রানা

২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাবনূর।

শাবনূরের চলচ্চিত্রে অভিষেক ঘটে চাঁদনী রাতে (১৯৯৩) চলচ্চিত্র দিয়ে। সালমান শাহের সাথে জুটি বেধে তিনি সফলতা লাভ করেন।


একাত্তর/আরএ

অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর