মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’য় জয়া

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০৮:৪১ পিএম

কলকাতার আলোচিত আরও একটি প্রজেক্টে যুক্ত হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এতে অভিনেত্রীর হাতে থাকা দুই বাংলার চলচ্চিত্রের তালিকাটি আরও দীর্ঘ হলো।

এবার জয়াকে দেখা যাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’র প্রধান নারী চরিত্রে। সিনেমাটি নির্মাণ করছেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সুমন মুখোপাধ্যায়। 

সিনেমাটিতে জয়া ছাড়া আরও অভিনয় করবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা আবির চট্টপাধ্যায় ও পরমব্রত চট্টপাধ্যায়। এই সিনেমাটির মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর বছর পর আবারও চলচ্চিত্র নির্মাণে ফিরছেন নির্মাতা সুমন। 

image


ভারতীয় গণমাধ্যমে সুমন বলেন, সিনেমাটির জন্য দুটি জিনিস খুব জরুরি ছিল। একটি দক্ষ অভিনয় শিল্পী এবং বডড়ো বাজেট। ভালো শিল্পী নির্বাচনের পাশাপাশি ছবির বিপণনের দিকটাও মাথায় রাখতে হয় এখন। আবির, জয়া, পরম সেই ব্যাল্যান্সটা করতে পারবে। প্রযোজক বাজেটের বিষয়ে আমাকে নির্ভার করেছেন। এই ছবির শুটিং শিডিউল ২৫ দিনের, যেটা বাংলা ছবিতে এখন দেখা যায় না। 

image


জানা গেছে, সিনেমাটির গল্পে স্বাধীনতার পূর্ববর্তী সময়কে তুলে ধরবেন নির্মাতা। এই সময়কাল হতে পারে ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত। উপন্যাসের শশীর চরিত্রে রয়েছেন আবির। জয়াকে দেখা যাবে কুসুমের ভূমিকায়। কুমুদের চরিত্রে থাকছেন পরমব্রত। উপন্যাসের বিভিন্ন চরিত্রের মধ্যে বয়ে চলা জটিল সামাজিক সম্পর্কের প্রেক্ষাপটে এগিয়ে যাবে সিনেমাটির গল্প। যার মাঝে থাকবে প্রেম, বিরহ, দ্বেষ আর পারস্পরিক সহমর্মিতা।


একাত্তর/এসি

ঢালিউড থেকে টালিউড এরপর বলিউডেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া আহসান। তবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী।
জয়া আহসান! দুই বাংলার চলচ্চিত্রে জনপ্রিয় মুখ। গুণের পাশাপশি তাঁর সৌন্দর্য্যও সমানভাবে দ্যুতি ছড়ায়। অনেকেই তাকে বলে বয়স চোরা। তার জন্মদিন এলেই ভক্তদের মধ্যে এমন চর্চা তুঙ্গে উঠে। তবে এ নিয়ে জয়ার...
দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার একেবারে নতুন চরিত্রে নতুন এক ছবিতে যুক্ত হয়েছেন এই নায়িকা। পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’ ছবির নাম...
ভারতের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’। 
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর