জয়ার জীবনে নতুন মোড়!

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৩৫ পিএম

দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার একেবারে নতুন চরিত্রে নতুন এক ছবিতে যুক্ত হয়েছেন এই নায়িকা। পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’ ছবির নাম ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে বলে জানায় ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’।

জয়া বলেন, ‘এ ধরনের চরিত্র আমি আগে করিনি। এছাড়া এই গল্পটা আগে কখনও বলা হয়নি। তাই এটা পর্দায় বলা খুব জরুরি ছিল। টোনিদা (অনিরুদ্ধ) সংবেদনশীলভাবে গল্প বলেন, যেটা আমার খুব ভালো লাগে।’

জয়া আহসান

প্রায় ১০ বছর পর বাংলায় ছবি বানাচ্ছেন অনিরুদ্ধ। সর্বশেষ দেবকে নিয়ে ‘বুনোহাঁস’ নির্মাণ করেছিলেন তিনি। লম্বা বিরতির পর টালিউডে ফেরা প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘কিছু কিছু গল্প থাকে, যেগুলো নিজের ভাষায় বলতে ইচ্ছে করে। ‘ডিয়ার মা’ তেমনি একটা কাহিনি। রক্তের সম্পর্কের চেয়েও ভালোবাসার সম্পর্ক যে অধিক জোরালো হয়, তা ফুটে উঠবে ছবিটিতে।’

‘ডিয়ার মা’ সিনেমায় ‘মা’ হয়ে সামনে আসছেন অভিনেত্রী জয়া আহসান। এটা তার জন্য নতুন ও ব্যতিক্রম অভিজ্ঞতা হতে যাচ্ছে।এই ছবিতে জয়া আহসানের সঙ্গে থাকছেন কলকাতার শাশ্বত চ্যাটার্জি । এ ছাড়াও অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল প্রমুখ। আগামী মাসের তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হবে ছবিটির শুটিং। তবে শুরু হয়ে গেছে এই ছবির প্রি-প্রোডাকশন।

জয়া আহসান

নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী বলিউডে ‘পিকু’, ‘লস্ট’, ‘কড়ক সিং’-এর মতো ছবি বানিয়ে মুগ্ধ করেছেন দর্শক-সমালোচকদের। এবার তার বাংলা সিনেমা ‘ডিয়ার মা’তে আসছে দারুণ কিছু চমক। 

এনএন
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর