করণ জোহরের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জয়া!

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ পিএম

ঢালিউড থেকে টালিউড এরপর বলিউডেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া আহসান। তবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি পডকাস্ট শো’তে অংশ নিয়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জয়া আহসান।

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয় গুণে দেশ ছাড়িয়ে পাড়ি জমিয়েছেন ওপার বাংলায়। উপহার দিয়েছেন বেশকিছু সিনেমাও। শুধু কলকাতা নয়, কাজ করেছেন বলিউডেও।

তাই ঢাকা এবং কলকাতার মধ্যে বছরজুড়েই যাতায়াত লেগে থাকে জয়া আহসানের। নিজের সাবলীল অভিনয় দিয়ে শক্ত অবস্থান গড়েছেন দুই বাংলাতেই। ‘কড়ক সিং’ সিনেমা দিয়ে পা রেখেছেন বলিউডেও।

এবার জয়া ভক্তদের জন্য নতুন খবর হলো, করণ জোহর প্রযোজিত হিট সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে সেই প্রস্তাব গ্রহণ করেননি এই অভিনেত্রী।

সম্প্রতি এক পডকাস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন জয়া। কারণ হিসেবে জয়া বলেন, সে সময় অন্যরকম একটা পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছিলো তাকে। যে কারণে সিনেমাটিতে কাজ করেননি।

তবে জয়া মনে করেন, যে কাজগুলো তার ভাগ্যে রয়েছে, তা সৃষ্টিকর্তার ইচ্ছায় হবে।

মালাইকা অরোরা থেকে শুরু করে, বিদ্যা বালান, পঙ্কজ ত্রিপাঠীসহ বলিউডে বহু তারকার সাথেই ভালো সখ্যতা রয়েছে জয়ার। বরাবরই অভিনেত্রীর কাজের প্রশংসাও করেন বলি তারকারা।

একাত্তর/আরএ
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান আঞ্চলিক যুদ্ধের জেরে ২০২৬ সালের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত করেছে সৌদি আরব।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর