জয়ার জন্মদিনে নতুন বার্তা

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৭:০১ পিএম

জয়া আহসান! দুই বাংলার চলচ্চিত্রে জনপ্রিয় মুখ। গুণের পাশাপশি তাঁর সৌন্দর্য্যও সমানভাবে দ্যুতি ছড়ায়। অনেকেই তাকে বলে বয়স চোরা। তার জন্মদিন এলেই ভক্তদের মধ্যে এমন চর্চা তুঙ্গে উঠে। তবে এ নিয়ে জয়ার কিছু যায় আসে না। বয়স তার কাছে শুধুই একটি নাম্বার।  

কাজ নিয়েই থাকেন বরাবর ব্যস্ত। এবারের জন্মদিনে তিনি তার ভেরিফাইড পেইজে প্রকাশ করলেন তার সিনেমার টিজার। সামাজিক মাধ্যমে এই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়? জীবনের কলঙ্ক? সমাজের কলঙ্ক? উত্তর নিয়ে আসছে ‘ওসিডি’, এবার প্রাণপণে সরাবে জঞ্জাল!‘ তিনি যে কলঙ্কের কথা বলেছেন তা কি তার ভক্তরা বুঝে ওঠতে পারছেন?

তার এই স্ট্যাটাসের নিচে এরিমধ্যে জমে গেছে শত শত কমেন্ট আর জন্মদিনের শুভেচ্ছা। আরিফুল ইসলাম নামে তার এক ভক্ত লেখেছেন, শুভ কামনা রইলো, শুভ জন্মদিনে, সেই নব্বই দশক থেকে ভালো লাগা ভালোবাসার একজন জয়া আহসান। শাহ মুজিবুর রহমান লেখেছেন, অপুর্ব মাধুর্য ভরা আপনার চেহারা আপনি ঢালিউড সুপারস্টার অভিনেত্রী।

‘ওসিডি’ ছবিতে একজন মানসিক ভারসাম্যহীন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। এরিই মধ্যে কয়েকটি চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়েছে। প্রশংসাও কুড়িয়েছে। ভারতীয় পরিচালক সৌকর্য ঘোষাল তাঁর ছবিটি সম্পর্কে ধারণা দিতে ১৬ সেকেন্ডের একটি টিজারটি প্রকাশ্যে এনেছেন, যা জয়ার ফেসবুক ওয়ালে শোভা পাচ্ছে। ধরে নেয়া যেতে পারে টিজারটি জয়ার বার্থডে ট্রিট।

ওসিডি অর্থ অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার। এক ধরনের মাসনিক রোগ। পরিচালক সৌকর্য ঘোষাল জানান, সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। তাঁর চরিত্রের নাম শ্বেতা। তিনি ওসিডিতে ভুগছেন কি না, সেই দ্বন্দ্বের মধ্য দিয়েই এগিয়ে যাবে শ্বেতার চরিত্র। এটি মূলত সাইকোলজিক্যাল ড্রামা।

জয়া তার এই সিনেমা নিয়ে সম্প্রতি আর একটি পোস্টে লেখেন, আমাদের ছবি ওসিডি গেলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্রতিযোগিতা শাখায় মনোনীত হয়েছিল। তখন যারা ছবিটি দেখেছিলেন তাদের ‌অনেকের মুগ্ধবোধ ও প্রশংসা কুড়িয়েছে, ছবিটি চলচ্চিত্র উৎসবের পরিসরে আদৃতও হয়েছিল। ওসিডি নিয়ে এর আগে এইভাবে কোন ছবি বাংলা ভাষায় হয়েছে কিনা আমার জানা নেই। দর্শকরা আরো ভাল বলতে পারবেন ছবিটি দেখার পর। তাদের মত আমিও ওসিডি ছবিটি পেক্ষাগৃহে দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।

বেশ কিছু দিন আগে ছবির শুটিং শেষ হলেও, এখনো মুক্তির তারিখ জানা যায়নি। সবে মুক্তি পেলো টিজার। যা এখন জয়া আহসানের ফেসবুকে ওয়ালে শোভা পাচ্ছে। তবে, জন্মদিনে করা জয়ার এই পোস্টে সিনেমার আলাপের চেয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছাই জানিয়েছেন বেশিরভাগ ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

এনএন/এআর
ঢালিউড থেকে টালিউড এরপর বলিউডেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া আহসান। তবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী।
দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার একেবারে নতুন চরিত্রে নতুন এক ছবিতে যুক্ত হয়েছেন এই নায়িকা। পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’ ছবির নাম...
কল্পনা করুন তো ৯৩ বছর বয়সী সুচিত্রা সেনকে। পারছেন না তো? ঘুরে ফিরে ওই চিরতরুণী সাগরিকা, ইন্দ্রানী কিংবা ‘পথে হলো দেরি’র মল্লিকা আপনার চোখের কোণে উঁকি দিচ্ছে,তাই না?
ভারতের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর