ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতলেন তিন ঢাকাই তারকা

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১১:০০ এএম

বেশ কয়েক বছর ধরে বলিউডের পাশাপাশি ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস’ আয়োজন করছে টালিউডও। সেই ধারাবাহিকতায় ২৯ মার্চ কলকাতার আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বসে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’র আসর। 

এ বছর ঢাকার পাঁচজন অভিনয় ও সংগীতে মনোনয়ন পাওয়ার রেকর্ড করেন। এরমধ্যে তিনজনই পুরস্কার জিতেছেন।

কৌশিক গাঙ্গলির ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে অনবদ্য অভিনয়ের কারণে এবছর পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া আহসান।

অন্যদিকে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিণ এবং জসীম আহমেদ প্রযোজিত ইন্দ্রনীল রায়ের ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন সোহেল মন্ডল।

এছাড়াও এবারের ফিল্ম ফেয়ারে দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘দশম অবতার’ সিনেমার জন্য প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী ও ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তিনি।

সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের দুই অভিনেত্রী অপি করিম ও তাসনিয়া ফারিণ।

এবারের মনোনয় তালিকায় ছিলেন বাংলাদেশের তরুণ গায়ক মাহতিম শাকিব। কলকাতার ‘চিনি ২’ সিনেমার ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য সেরা গায়কের তালিকায় জায়গা পেয়েছিলেন বাংলাদেশের এই তরুণ গায়ক।

এআর
ঢালিউড থেকে টালিউড এরপর বলিউডেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া আহসান। তবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী।
জয়া আহসান! দুই বাংলার চলচ্চিত্রে জনপ্রিয় মুখ। গুণের পাশাপশি তাঁর সৌন্দর্য্যও সমানভাবে দ্যুতি ছড়ায়। অনেকেই তাকে বলে বয়স চোরা। তার জন্মদিন এলেই ভক্তদের মধ্যে এমন চর্চা তুঙ্গে উঠে। তবে এ নিয়ে জয়ার...
দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার একেবারে নতুন চরিত্রে নতুন এক ছবিতে যুক্ত হয়েছেন এই নায়িকা। পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’ ছবির নাম...
‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানটি ভারতের অন্যতম বিখ্যাত চলচ্চিত্র অনুষ্ঠান। বলিউডের পাশাপাশি টলিউডেও ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ দেওয়া হয়। বিগত কয়েক বছরের মতো এবারও মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর