আজ আবারও পরীমনি-রাজের বিয়ে

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০১:৩৮ পিএম

আজ আবারও বিয়ে করতে চলেছেন পরীমনি ও রাজ। তাদের ভাষ্যমতে, ২০২১ সালের ১৭ অক্টোবর তারা বিয়ে করেন। আর বাবা-মা হওয়ার খবরসহ সে কথা সামনে আনেন চলতি বছরের ১০ জানুয়ারি। 

সেই রাজপরী জুটি আজ শনিবার আবারও বিয়ে করতে যাচ্ছেন। শুক্রবার দিবাগত রাতে বেশ ঘটা করেই হলুদ সন্ধ্যা হয়েছে তাদের। আর আজ আনুষ্ঠানিকভাবে হচ্ছে বিয়ে। 

image


তাদের হলুদ সন্ধ্যার কিছু ছবি নির্মাতা চয়নিকা চৌধুরী ফেসবুকে পোস্ট করেছেন।

১৭ অক্টোবর বিয়ে করলে আজ আবার বিয়ে কেন? এমন প্রশ্নের উত্তর দিয়েছেন পরীমনি নিজেই। তিনি জানান, সেদিন আমাদের বিয়েটা অনেকটা পুতুলের বিয়ের মতো হয়েছে। ছিলো না কোনো আনুষ্ঠানিকতা, আমার আর রাজের পরিবারের সদস্যদের অনেকেই তো জানতেনই না। আনুষ্ঠানিকভাবে অনেকটা ঘরোয়া আয়োজনেই আবার আমাদের বর-বধু সাজতে হচ্ছে। গতকাল গায়ে হলুদের অনুষ্ঠানও করেছি।

image


এদিকে জানা গেছে, রাজের এবারের বিয়েটাও খুব বেশি অতিথী থাকছেন না। দুইপরিবার মিলে ২০-থেকে ২৫ জনের মতো লোক থাকছেন। তবে এর মধ্যে গতকাল গায়ে হলুদের সন্ধ্যায় চয়নিকা চৌধুরী ছাড়াও হাজির ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও রেদোয়ান রনিসহ বেশ কয়েকজন নির্মাতা। 

image


আরও পড়ুন: সারোগেসি পদ্ধতিতে প্রিয়াঙ্কা-নিকের সংসারে নতুন মুখ

এর আগে পরীমণি জানান,  গুনিন ছবির শুটিং করতে গিয়ে ওর সঙ্গে পরিচয়। কাজ করতে করতে দারুণ একটা সম্পর্ক তৈরি হয়। এরপর প্রেম। আমাদের প্রেমের বয়স মাত্র সাত দিন। সাত দিন প্রেমের পরই আমরা বিয়ের সিদ্ধান্ত নেই।  


একাত্তর/এসি

বিশ্বসংগীতের পপ-কুইন টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসির সেই বহুল আলোচিত ‘সিক্রেট ওয়েডিং’ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বর! দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেলসি...
মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর