সারোগেসি পদ্ধতিতে প্রিয়াঙ্কা-নিকের সংসারে নতুন মুখ

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১২:১৯ পিএম

প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস দপ্ততি মা-বাবা হয়েছেন। তবে এই দম্পতি সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার রাতে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে মা হওয়ার সংবাদটি দেন প্রিয়াঙ্কা; একই পোস্ট শেয়ার করেন তার স্বামী গায়ক-গীতিকার নিক জোনাসও। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পোস্টে তারা লিখেছেন, আমরা অতীব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সারোগেসির মাধ্যমে আমরা আমাদের সন্তানকে পৃথিবীতে এনেছি। বিশেষ এই সময়ে আমরা পরিবারের দিকে মনোযোগী। সবাই আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবেন বলে আশা করছি। 

image


প্রিয়াঙ্কা-নিক ২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন।

সারোগেসি পদ্ধতি কী

সারোগেসি শব্দের একেবারে সোজাসাপ্টা অর্থ হল গর্ভাশয় ভাড়া। একজন নারীর গর্ভে অন্য দম্পতির সন্তান ধারণের পদ্ধতিকে সারোগেসি বলে। আইভিএফ পদ্ধতিতে স্ত্রী ও পুরুষের ডিম্বাণু ও শুক্রাণু দেহের বাইরে নিষিক্ত করে তা নারীর গর্ভাশয়ে প্রতিস্থাপন করা হয়।

অনেক চেষ্টার পরেও যখন সন্তান লাভের আর কোনো আশা থাকে না তখনই কোনো দম্পতি সারোগেসির শরণাপন্ন হতে পারেন। তাছাড়া সারোগেসির পেছনে অন্য কারণগুলোর মধ্যে কয়েকটি হলো- বারবার চেষ্টা করা সত্ত্বেও গর্ভপাত হয়ে যাওয়া, অসময়ে নারীর মেনোপজ বন্ধ হয়ে যাওয়া, আইভিএফ চিকিৎসার মাধ্যমেও গর্ভধারণ না হওয়া, জরায়ুতে অস্বাভাবিকতা দেখা যাওয়া কিংবা কোন অস্ত্রোপচারের জন্য জরায়ু যদি বাদ পড়ে থাকে; এর যে কোনো একটি কারণ দেখা দিলেই দম্পত্তির সারোগেসির শরণাপন্ন হয়ে থাকেন।

image


এছাড়াও অনেক কারনেই মানুষ সারোগেট বেবি নিয়ে থাকেন, যেমন- সন্তান ধারনের কষ্ট সহ্য না করার ইচ্ছা, ব্যস্তাতার কারণে বা শারীরিক সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার ভয়ে, বিয়ে না করে সিংগেল ফাদার বা মাদার হওয়ার ইচ্ছা, ইত্যাদি নানা কারনে মানুষ সারোগেট বেবি নিয়ে থাকেন।

এধনের সারগেট বেবি নেওয়ার প্রবনতা ইন্ডিয়ায় কয়েক বছর আগেও ব্যপক জনপ্রিয় ছিল।

শাহরুখ খান, আমির খান তাদের একাধিক সন্তান থাকার পরেও সারোগেট বেবি নিয়েছেন, এদিকে আবার বিয়ে না করেই করণ জোহার, তুষার কাপুড়, একতা কাপুড়সহ আরও অনেকেই সারোগেট বেবি নিয়েছেন।


একাত্তর/এসি

পশ্চিমা সঙ্গীত তারকা নিক জোনাসের ৩৪তম জন্মদিনে তার ওপর ভালোবাসার বৃষ্টি ঝরালেন বলিউড তথা হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিকের বিশেষ দিনটিতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভালোবাসায় মোড়ানো...
ভারতের অমৃতসরে পা রাখবেন আর খাঁটি পাঞ্জাবি খাবারের স্বাদ নেবেন না- এও কি সম্ভব? অন্তত প্রিয়াঙ্কা চোপড়ার ক্ষেত্রে তো নয়ই! লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল জীবন হোক বা হলিউডের ব্যস্ততা, ‘দেশি গার্ল’ যে মনে...
৯৮তম অস্কারের মঞ্চে এবার কেবল সিনেমার গ্ল্যামার নয়, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন আর রাজনীতির উত্তাপও বেশ ভালোভাবেই টের পাওয়া গেল। রোববার আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বিশ্ববাসীর নজর কেড়ে নিলেন...
গলায় লম্বা দাগ। অনেকটাই কেটে গিয়েছে প্রিয়াঙ্কার। কিন্তু কী ভাবে এমন আঘাত পেলেন তিনি?
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর