আরো একটি আইটেম গানে আসছেন সামান্থা!

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১১:২৮ পিএম

ভারতের দক্ষিণের সুপারডুপা হিট ‘পুষ্পা’ ছবির আইটেম গান ‘উ আনটাভা’ এতোটাই বেশি বাজার কাঁপাচ্ছে যা কখনও কল্পনা করতে পারেননি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। 

শুধু সিনেমা হলেই নয়, সামাজিক মাধ্যমে গানটি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে এরিমধ্যে। অথচ সামান্থার জন্য এটি ছিলো প্রথম কোন আইটেম গান। 

এমনও খবর রটেছে যে, আইটেম গানটি নিয়ে প্রথমে নাকি একেবারেই অনিচ্ছুক ছিলেন সামান্থা। পরে আল্লু অর্জুন নিজে তাঁর সঙ্গে কথা বলে রাজি করান তাঁকে। 

পাশাপাশি ছবির পরিচালক সুকুমার তাঁকে উদাহরণ হিসাবে ‘রঙ্গস্থলম’ ছবিতে পূজা হেগড়ের নাচের কথা মনে করিয়ে দেন। তারপর আর না করেননি অভিনেত্রী।

আইটেম গানটি রিলিজের পরই সামান্থা বুঝতে পারেন তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। এর সাফল্যে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের ধাক্কাও সামলে উঠেন তিনি।

image


দক্ষিণী অভিনেত্রীকে প্রথমবার আইটেম গানে দেখে দর্শকদেরও মাথা ঘুরে গেছে। নেচেই কাত করে দিয়েছেন দর্শকদের। চাহিদা এতটাই যে, আরেক আইটেম গানে আসছেন সামান্থা।

তিনি নিজে এনিয়ে খুল না খুললেও জানা গেছে, বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পাণ্ডে অভিনীত ‘লাইগার’ ছবির একটি গানে নাচার জন্য প্রস্তাব দেয়া হয়েছে সামান্থাকে।

পরিচালক পুরী জগন্নাথ নাকি এমনই একজন অভিনেত্রীকে খুঁজছেন যিনি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তালে তাল মিলিয়ে নাচতে পারেন। এতে সামান্থার বিকল্প কাউকে পাচ্ছে না তিনি।


একাত্তর/এআর

দীর্ঘ জল্পনা-কল্পনা ও সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চার পর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় সুপারস্টার সামান্থা রুথ প্রভু।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর