অবশেষে নিদিমোরুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন সামান্থা

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম

দীর্ঘ জল্পনা-কল্পনা ও সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চার পর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় সুপারস্টার সামান্থা রুথ প্রভু। সম্পর্কের ইঙ্গিত দেয়ার পর অবশেষে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে সামান্থা সম্পর্ক ও একান্তে বিয়ের খবর নিশ্চিত করেন।

সোমবার সকালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ইশা ফাউন্ডেশনের লিঙ্গা ভৈরবী মন্দিরে সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমোরু বিবাহবন্ধনে আবদ্ধ হন। এদিন সোশ্যাল মিডিয়ায় তাদের ঘনিষ্ঠ বিয়ের অনুষ্ঠানের প্রথম ছবি শেয়ার করে এই জুটি আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্ককে সবার সামনে আনেন।

উল্লেখ্য, ২০২৪ সাল থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। সামান্থা রুথ প্রভু ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে শুধু তাদের বিয়ের তারিখটি উল্লেখ করেছেন- ০১.১২.২০২৫।

বিয়ের অনুষ্ঠানের জন্য এই জুটি অত্যন্ত সাধারণ সাজ বেছে নেন। সামান্থা ঐতিহ্যবাহী সোনার গহনার সঙ্গে একটি লাল সিল্কের শাড়ি পরেন এবং চুলকে পরিপাটি করে খোঁপা বেঁধেছিলেন। অন্যদিকে, রাজ নিদিমোরু একটি সাদা কুর্তা ও চুড়িদার পাজামার উপরে বেইজ রঙের নেহেরু জ্যাকেট পরেছিলেন।

ইশা ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার সকালে কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টারের লিঙ্গা ভৈরবী দেবী মন্দিরে সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমোরুর ‘ভূত শুদ্ধি বিবাহ’ রীতিতে সম্পন্ন হয়। এটি ছিল একান্ত ব্যক্তিগত অনুষ্ঠান, যেখানে শুধু দম্পতির ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুরা ছিলেন।

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং পরিচালক রাজ নিদিমোরু একত্রে প্রাইম ভিডিও সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন টু’ এবং ‘সিটাডেল: হানি বান্নি’-তে কাজ করেছেন। সেখানে সামান্থা অভিনয় করেছেন এবং রাজ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সামান্থা রুথ প্রভুকে পরবর্তীতে নেটফ্লিক্স সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’-এ দেখা যাবে, যেটির সহ-স্রষ্টা ও প্রযোজক হিসেবে কাজ করছেন রাজ নিদিমোরু।

উল্লেখ্য, সামান্থা রুথ প্রভু ২০১৭ সাল থেকে ২০২১ সালে বিবাহবিচ্ছেদ না হওয়া পর্যন্ত তার সহ-অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহিত ছিলেন। অন্যদিকে, রাজ নিদিমোরুও ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে শ্যমালী দে’র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন।

এআরএস
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
এক সাক্ষাৎকারে নিজের পুরোনো সহকর্মী জন আব্রাহামকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল পড়ে গেছে।
প্রয়াত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ে সামিয়া রহমান সৃষ্টির (৩৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জয়া আহসান ঘিরে বিনোদন পাতায় কোন খবর থাকবে না, এটা হতেই পারে না! যেন জয়াময় সোশ্যাল মিডিয়া। দেশের প্রথম সারির তারকার মধ্যে প্রথমেই উঠে আসে জয়ার নাম।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর