শনিবারের মিটিংয়ে ‘শনি’ কাটাতে যাচ্ছেন না জায়েদ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১১ পিএম

শনির দশা যেন ভর করেছে অভিনেতা জায়েদ খানের ওপর। নির্বাচনে অনেক চড়াই উতরাই পেরিয়ে জয়ের দেখা পেলেও সাধারণ সম্পাদকের চেয়ার পাবেন কী না এ নিয়ে সংশয় থেকেই গেছে। আর থাকবেই বা না কেন, প্রতিদ্বন্দ্বি নিপুণ যেভাবে তার গদি ধরে টান দিয়েছেন তাতে শুধু জায়েদই টালমাটাল নন, হেলে গেছে পুরো ঢাকাই চলচ্চিত্র। 

এদিকে সমিতির পদ নিয়ে দ্বন্দ্ব এখন ‘বিনোদনে’ পরিণত হলেও এ নাটকীয়তা এখনও কাটেনি। আজ চূড়ান্ত হতে যাচ্ছে জায়েদ খান শপথ নিতে পারবেন কী না, তার শনির দশা কাটবে কী না। 

image


শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে অভিযোগকারী ও অভিযুক্তদের নিয়ে মিটিং ডেকেছেন আপিল বিভাগের চেয়ারম্যান পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

এদিকে জায়েদ ঘোষণা দিয়েছেন, তিনি ওই মিটিংয়ে যাবেন না।

শুক্রবার সন্ধ্যায় (৪ ফেব্রুয়ারি) জায়েদ খান জানান, তিনি ও চুন্নু কেউই ওই মিটিংয়ে উপস্থিত হবেন না। তার দাবি, কোনো অবৈধ কমিটির সিদ্ধান্তের কাছে তিনি যাবেন না। 

তিনি বলেন, আমি কেন অবৈধ কমিটির কাছে যাবো। কেন? আর গেলেইবা কী। মিটিং-এ যে রায় হবে, তাতে আমার কিছুই যায়-আসে না। কারণ তারা অবৈধ কমিটি। তাদের চ্যালেঞ্জ করতে হলে আদালতে যেতে হবে।

তিনি বলেন, আপিল বিভাগ হাস্যকর কর্মকাণ্ড করছে। তারা বলেছে, ২৯ তারিখে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। আমরা সেই চিঠি বের করে দেখেছি, সেটা ১ ফেব্রুয়ারিতে পাঠানো। ২৯ জানুয়ারি আপিল বিভাগের কার্যকারিতা শেষ। ১ ফেব্রুয়ারি তারা মন্ত্রণালয়ে চিঠি পাঠাতে পারে না। মন্ত্রণালয়ের কাছেও ওই চিঠি গ্রহণযোগ্য হতে পারে না।

আইনি নোটিশ নিয়ে তিনি আরও বলেন, আপিল বিভাগের কার্যকারিতা সম্পর্কে হয়তো জানে না মন্ত্রণালয়। এ কারণেই এসব ভুল কার্যক্রম বন্ধ করতে মন্ত্রণালয়সহ আপিল বিভাগের পাঁচজনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। এই কার্যক্রম থামানোর অনুরোধ করছি। যদি তা না করে ৫ ফেব্রুয়ারি মিটিং করে, তাহলে এই অবৈধ কার্যক্রমের কারণে সবার নামে মামলা করবো।

image


এর আগে, ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে মাত্র ১৩ ভোটে হেরেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। দুই দফা ভোট গুনে এ হারের পরও ভোটে টাকা লেনদেনসহ নানা অভিযোগ আনেন নিপুণ। বিষয়টি গড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় পর্যন্ত।

সমাজকল্যাণ মন্ত্রণালয় হয়ে গত বুধবার (২ ফেব্রুয়ারি) আপিল বিভাগের কাছে এ বিষয়ে দিকনির্দেশনামূলক চিঠি আসে। তবে এ চিঠি মানতে নারাজ জায়েদ খান।

আরও পড়ুন: শটগান নিয়ে নির্বাচনের প্রচারে আওয়ামী লীগের বিদ্রোহী

মন্ত্রণালয় ওই চিঠি নিয়ে শনিবার জায়েদ খান ও নিপুণকে নিয়ে মিটিং করার কথা আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের। এখন জল কত দূর গড়ায় সেটিই দেখার অপেক্ষা


একাত্তর/এসি

বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর