সুশান্তের মৃত্যুর দুই বছর পর কাজে ফিরলেন রিয়া

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪০ পিএম

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর প্রায় দুই বছর পর কাজে ফিরলেন তার সেই সময়কার বান্ধবী রিয়া চক্রবর্তী।

এক রেডিও স্টেশনের টকশো’য়ে দেখা গেছে তাকে। সেখানেই তিনি জানিয়ে দেন, দুঃস্বপ্নের মতো সময় কাটলেও হাল না ছাড়ার কথা। নতুন ভাবে জীবন শুরু করা কথা।

প্রেমিক সুশান্তের মৃত্যুতে একদম পাল্টে যায় রিয়া চক্রবর্তীর জীবন। নিন্দা, হাজতবাস সব কিছুই জুটেছে তার জীবনে। তবে একের পর এক ধাক্কা সামলে স্বাভাবিক ছন্দে ফিরেছেন তিনি।

নিজের ইনস্টাগ্রামে সেই টকশোর ছবি শেয়ার করেছেন রিয়া নিজেই লিখেছেন, বছর দুয়েক পর কাজে গিয়েছিলাম। এই কঠিন সময়ে যে বা যারা আমার পাশে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। যাই হয়ে যাক না কেন সূর্যের তো উদয় হয়ই, তাই হাল ছেড়ো না।

হাতে স্ক্রিপ্ট, সামনে মাইক, মুখে হাসি- স্বাভাবিক ছন্দে রিয়া। কমেন্ট বাক্স ভেসেছে অনুরাগীদের শুভেচ্ছায়। পত্রলেখা থেকে শুরু করে মল্লিকা দুয়া রিয়ার নতুন ইনিংসে জানিয়েছেন শুভেচ্ছা।

২০২০ সালের ১৪ জুন সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়ে তার অ্যাপার্টমেন্ট থেকে। আত্মহত্যা না খুন, সেই রহস্যের এখনও কিনারা হয়নি।

image


তবে তার রহস্য মৃত্যু বলিউডের দিকে আঙুল তোলে সরাসরি। আর শুরু থেকেই রিয়া ছিলেন লাইমলাইটে। কারণ, তিনি ছিলেন সুশান্তের প্রেমিকা।

আরও পড়ুন: ভালোবাসা-বসন্তকে ঘিরে আসছে নানা নাটক

সেই সময়ে মাদক মামলায় জড়ান রিয়া ও ভাই শৌভিক। দুজনই মামলায় জেল খেটেছেন।  ছাড়াও পেয়েছেন। সে সব এখন অতীত। সব কিছু নতুন করেই শুরুতে আগ্রহী রিয়া।


একাত্তর/আরএ

বলিউড অভিনেতা অর্জুন রামপাল তার সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর’-এ অভিনয়ের জন্য দারুণ প্রশংসা পাচ্ছেন। এই সাফল্যের মাঝেই এবার তার ব্যক্তিগত জীবন নিয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিলেন।
ভারতীয় চলচ্চিত্রের 'হি-ম্যান' ও 'গ্রিক গড' নামে পরিচিত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সোমবার ৮৯ বছর বয়সে মুম্বাইয়ে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শ্বাসকষ্টের সমস্যার কারণে অক্টোবরের শেষে...
বলিউড তারকা সালমান খানের মুম্বাইয়ে বাড়ির সামনে গুলি চালানোর দায় স্বীকার করে নতুন আরেকটি হুমকি দিয়েছেন আলোচিত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এদিকে গুলি চালানো দুই জনের মধ্যে একজনের পরিচয় প্রকাশ করেছে...
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’–এর প্রভাবে ভারতের চেন্নাইয়ে প্রবল বৃষ্টির কারণে তলিয়ে গেছে চেন্নাই। এসময় চেন্নাইয়ের একটি আবাসিক এলাকায় আটকে পড়েন বলিউড অভিনেতা আমির খান।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর