শুভ জন্মদিন গজল সম্রাট তালাত মাহমুদ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৬ পিএম

উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী, গজল সম্রাট তালাত মাহমুদের আজ ৯৮ তম জন্মদিন। বিশ্বের ১২ টি ভাষায় মোট ৮০০ গান গেয়েছেন নন্দিত এই শিল্পী। তোমারে লেগেছে এতো যে ভালো, চাঁদ বুঝি তা জানে গানটি গেয়ে, বাংলার মানুষের কাছে আলাদা জায়গা করে নিয়েছিলেন তালাত মাহমুদ। লখনওয়ে জন্ম এই বিখ্যাত ভারতীয় গজল গায়কের। ছিলেন একজন সংগীতশিল্পী, ছিলো সহজাত প্রতিভা, অনুপম সৌন্দর্যচেতনা ও মাধুর্য। 

তালাত মাহমুদের অর্জন ছড়িয়ে পড়ে সর্বত্র। ১৯৪৪ সালে তার গানের ডিস্ক সর্বাধিক বিক্রীত হিসেবে জায়গা করে নেয়। এছাড়াও, কলকাতা ও বোম্বের ১৬ টির মতো চলচ্চিত্রে অভিনয় করেন এই শিল্পী। এর মধ্যে তিনটি চলচ্চিত্র সাফল্য পায়। 

প্রথম দিকে গেয়েছিলেন ‘তপন কুমার’ এরপর একে একে ‘সব দিন সামান নেহি থা’, ‘বান জাঁও গিয়া কিয়া সে কিয়া মেঁ’, ‘ইস্কা তো কুচ ধিয়ান নেহিঁ থা’-র মতো গান।

উপমহাদেশের অনেক খ্যাতিমান মানুষ তাঁকে গজল সম্রাট হিসেবে উল্লেখ করলেও অসংখ্য চলচ্চিত্রেও প্লে-ব্যাক করেন তালাত মাহমুদ। আবার কিছু সিনেমায় ছিলেন নায়ক হিসেবেও। ১৯৯২ সালে চলচ্চিত্রে তাঁর সুরের অপূর্ব ব্যবহার ও গজলে সবিশেষ দক্ষতার কারণে ভারত সরকার তাকে 'পদ্মভূষণ' পদক দেন। 

১৯৪৯ সালে হিন্দি চলচ্চিত্রে গান করার জন্যে তালাত মাহমুদ বোম্বে চলে যান। এরপর আরজু’ ছায়াছবিতে অনিল বিশ্বাসের পরিচালনায় তার গাওয়া ‘এই দিল মুঝে এইছি জাগা লে চল জা কোয়ি না হো’ গানটি তাকে বিশাল সফলতা এনে দেয়। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

সবশেষ ১৯৯৮ সালের ৯ মে মারা যান শিল্পী তালাত মাহমুদ।



একাত্তর/ এনএ
পপ দুনিয়ার সেনসেশন দুয়া লিপা এবার আইনি লড়াইয়ে নামলেন দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে। অনুমতি ছাড়া নিজের ছবি ব্যবহার করে টেলিভিশন বিপণন করার অভিযোগে প্রতিষ্ঠানটির কাছে ১৫...
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে রোববার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আগের শনিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা...
কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক শাফিন আহমেদ মারা গেছেন।  বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে তিনি মারা গেছেন। শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ...
জয়া আহসান! দুই বাংলার চলচ্চিত্রে জনপ্রিয় মুখ। গুণের পাশাপশি তাঁর সৌন্দর্য্যও সমানভাবে দ্যুতি ছড়ায়। অনেকেই তাকে বলে বয়স চোরা। তার জন্মদিন এলেই ভক্তদের মধ্যে এমন চর্চা তুঙ্গে উঠে। তবে এ নিয়ে জয়ার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর