সোমবার একাত্তর টিভিতে 'মুজিব আমার পিতা'

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৯:২৯ পিএম

সোমবার ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ৫১ বছর আগে ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের শ্রেষ্ঠতম ভাষণটি প্রদান করেন।

দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। পিছিয়ে নেই মিডিয়া পাড়াও। দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন একাত্তর টিভিও নানান কর্মসূচী হাতে নিয়েছে দিনজুড়ে। 

আরও পড়ুন: ইউক্রেনে যুদ্ধ নয় জিহাদের কথা জানালো চেচেনরা

সাতই মার্চের প্রধান আকর্ষণ হিসেবে সোমবার একাত্তর টিভিতে প্রচারিত হবে এনিমেটেড চলচ্চিত্র 'মুজিব আমার পিতা'। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই অবলম্বনে তৈরি হয়েছে এই এনিমেটেড চলচ্চিত্র। 

প্রধানমন্ত্রীর 'মুজিব আমার পিতা' বই অবলম্বনে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষে এ চলচ্চিত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে নির্মাণ করা হয়। এটি পরিচালনা করেছেন সোহেল মোহাম্মদ রানা।

উল্লেখ্য বাংলাদেশে এনিমেটেড চলচ্চিত্র আরও তৈরি হলেও সেন্সর ছাড়পত্রপ্রাপ্ত প্রথম এনিমেটেড চলচ্চিত্র 'মুজিব আমার পিতা'।

বঙ্গবন্ধুকন্যা তার দৃষ্টিতে তার পিতাকে কিভাবে দেখেছেন তা নিয়ে লেখা বইকে উপজীব্য করেই তৈরি হয়েছে চলচ্চিত্রটি। 


একাত্তর/এআর

দেশকে ভালোবেসে দেশের মাটির জন্য রচিত হয়েছে বহু গান। সেই গানে উদ্দীপনা পেয়েছিলেন মুক্তিকামী মানুষ। স্বাধীনতার যুদ্ধে অনুপ্রেরণার অন্যতম উৎস ছিল দেশের গান। বড় অস্ত্র ছিলো তখন গানের কথা-সুর-কণ্ঠ অনেক।
মক্তিযুদ্ধের নৌ-সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশন নিয়ে চলচ্চিত্র ‘অপারেশন জ্যাকপট’ এর শুটিং চলছে সুন্দরবনে। শুটিংএ ছিলেন চিত্রনায়ক মামুনুন হক ইমন ও অন্যান্যরা।
বাংলাদেশের জন্মলগ্ন থেকে বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধ বিষয়ক নানা চলচ্চিত্র নির্মাণ হয়ে আসছে। এ দেশের সুস্থ ধারার চলচ্চিত্রগুলোর মধ্যে একটি বড় অংশ জুড়ে আছে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রগুলো। এসব...
নিপীড়িত বাঙালির মুক্তির জন্য গর্জে উঠেছিল একটি তর্জনী। তার বজ্রবাণীতে জেগে উঠেছিল সাত কোটি বাঙালি।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর