সাগরে ঝাঁপ দিয়ে চিত্রনায়ক ইমন আহত

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৬:৪৮ পিএম

মক্তিযুদ্ধের নৌ-সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশন নিয়ে চলচ্চিত্র ‘অপারেশন জ্যাকপট’ এর শুটিং চলছে সুন্দরবনে। শুটিংএ ছিলেন চিত্রনায়ক মামুনুন হক ইমন ও অন্যান্যরা।

সাগরে লাফ দেওয়ার একটি দৃশ্যে অসাবধানতাবশত ইমনের পায়ে শামুক ঢুকে গেলে তাকে দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রাজীব বিশ্বাস।

ছবির নির্মাতা বলেন, ‘সাগরের পানিতে আমাদের একটা গানের রিহার্সাল চলছিল। সেসময় ইমনের পায়ে শামুক জাতীয় কিছুর আঘাত লেগেছে। তবে ইমন এখন ভালো আছে।’

সোমবার সকাল থেকে সুন্দরবন এলাকায় সিনেমাটির শুটিং শুরু হয়। আগামী ২২ মার্চ পর্যন্ত সেখানে শুটিং চলবে। এর আগে বিএফডিসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে। মোংলা ও চট্টগ্রাম বন্দরের শুটিং শেষে ফ্রান্সে শুটিং হওয়ার কথা রয়েছে।

‘অপারেশন জ্যাকপট’ সিনেমাটিতে অভিনয় করছেন—অনন্ত জলিল, অমিত হাসান, জিয়াউল রোশান, মামনুন ইমন, নিরব হোসেন, জয় চৌধুরী, সাঞ্জু জন, শিপন মিত্র ও আমান রেজা। আরও অভিনয় করবেন আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, ড্যানি সিডাক, খোরশেদ আলম খসরু, কাজী হায়াত প্রমুখ।

ঐতিহাসিক ঘটনায় ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই ছবি নির্মাণের দায়িত্ব পেয়েছেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস ও বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমাটিতে তুলে ধরা হবে স্বাধীনতা যুদ্ধের নৌ-সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। মুক্তিযুদ্ধের সময় ‘অপারেশন জ্যাকপট’ নামের অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধারা।

এনএন
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর