জায়েদ-নিপুণ নন, সম্পাদকের দায়িত্ব পেতে যাচ্ছেন সাইমন

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১০:০১ পিএম

জায়েদ খান ও নিপুণ আক্তারের মধ্যে চলমান আইনি জটিলতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেতে পারেন সাইমন সাদিক। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সোমবার (৭ মার্চ) সদ্য শপথ নেওয়া সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে ‘ছলনা’র অভিযোগ তুলে তার শপথ বাতিলের ঘোষণা দেন অভিনেতা ও সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

তিনি জানান, জায়েদের স্থলাভিষিক্ত হবেন সাইমন।

একটি সূত্র একাত্তরকে জানিয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও দুই-এক দিনের মধ্যে শিল্পী সমিতির সভায় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এদিকে ইলিয়াস কাঞ্চন আজ দাবি করেন, জায়েদ খান শপথ নেওয়ার জন্য ছলনার আশ্রয় নিয়েছেন।

তিনি বলেন, যেহেতু জায়েদ খান সত্যের বিপরীতে গিয়ে ছলনার আশ্রয় নিয়েছেন, সভাপতি ও শিল্পী সমিতিকে ধোঁকায় ফেলেছেন, সেহেতু জায়েদ খানের শপথ আর কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বাতিল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: খোলা বাজারে উধাও তেল, রান্নায় কান্নার অবস্থা

নতুন সাধারণ সম্পাদক প্রসঙ্গে কাঞ্চন বলেন, যেহেতু সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আদালতে মামলা চলছে, তাই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সহ-সাধারণ সম্পাদক সাইমন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। আমরা একটা জরুরি মিটিং ডেকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।


একাত্তর/আরএ

বাংলাদেশ চলচ্চিত্র সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
ডিগবাজিখ্যাত ঢাকায় সিনেমার নায়ক জায়েদ খান। সামাজিক মাধ্যমে বিনোদনের খোরাক হিসেবেও পরিচিত তিনি। কখনো পোশাকের বাহারি দাম, কখনো বিয়ের খবর, শিল্পী সমিতির ইস্যু আবার কখনো ডিগবাজি নিয়ে তার সোশ্যাল...
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে সম্পাদক পদে নির্বাচিত মনোয়ার হোসেন ডিপজলকে দায়িত্ব পালনে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সমিতির নির্বাচনে অনিয়মের যে অভিযোগ করা...
বাংলাদেশের চলচ্চিত্র জগতে মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজলকে মানুষ চেনে ‘ভিলেন’ হিসেবেই। এবার চলচ্চিত্র সমিতির নির্বাচনে এই ‘ভিলেন’ দ্বয় হারিয়েছেন চিত্রনায়ক মাহমুদ কলি এবং চিত্রনায়িকা নিপুণ...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর