বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের নতুন নির্বাহী কমিটি গঠিত

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০৪:৫৪ পিএম

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের বার্ষিক সাধারণ সভায় নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২০২২-২০২৪ সালের জন্য এই কমিটিতে সভাপতি হিসেবে ডা: জহিরুল ইসলাম কচি এবং সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন রাকিবুল হাসান।  শুক্রবার (২৫ মার্চ) বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের মিলনায়তনে সর্বসম্মতভাবে ১৯ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনিবাহী পরিষদ এবং ১০ সদস্যের উপদেষ্টা পর্ষদ গঠন করা হয়। বার্ষিক সাধারণ সভা সভাপতিত্ব করেন জাহিদুর রহিম অঞ্জন।

২০২২ -২০২৪ বর্ষের পূর্নাঙ্গ কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম কচি, সহ-সভাপতি পদে  এল. অপু রোজারিও, দেওয়ান শামসুর রকিব। 

এদিকে টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন রাকিবুল হাসান।

সংগঠনটির নির্বাহী সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাওসার আহমেদ খান, অর্থ সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম শাওন, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, অনুষ্ঠান ও প্রশিক্ষণ সম্পাদক অপরাজিতা সংগীতা, প্রকাশনা সম্পাদক আসিফ সৈকত ও প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লাবনী আশরাফী।

এই কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকছেন আমিনুর রহমান বাচ্চু, এন. রাশেদ চৌধুরী, আকরাম খান, আকা রেজা গালিব, সালাউদ্দিন অটন, সৈয়দ ইমরান হোসেন কিরমানী, মাহমুদ হাসান কায়েস, হামেদ কিবরিয়া ও কাওসার চৌধুরী।

উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন বরেণ্য চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল, মানজারে হাসীন মুরাদ, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম, জাহিদুর রহিম অঞ্জন, এনায়েত করিম বাবুল, আমিনুল ইসলাম খোকন, জুনায়েদ হালিম, সামিয়া জামান ও একেএম জাকারিয়া।

উল্লেখ্য, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম বাংলাদেশি স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন। এটি ২৪ আগস্ট ১৯৮৬ সালে যাত্রা শুরু করে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা চলচ্চিত্রাঙ্গনকে সমৃদ্ধ করার জন্য। সংগঠনটি এমন সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন বাংলাদেশি চলচ্চিত্র জগতে মসলাদার চলচ্চিত্রের রাজত্ব চলছিল। তখন, আর্ট ফিল্ম জনরার চলচ্চিত্রের অবস্থা ছিল করুণ।

সংগঠনটি আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করে থাকে। এটি ১৯৮৮ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছিল, যা ছিল উপমহাদেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব।

প্রতিষ্ঠানটি বহু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছে। সংগঠনটি সারাদেশ জুড়ে চলচ্চিত্রবিষয়ক সেমিনার ও কর্মশালা ছাড়াও চলচ্চিত্র উৎসবের আয়োজন করে এবং শাহবাগে প্রতিষ্ঠানটির কার্যালয়ে চলচ্চিত্র প্রদর্শন করে থাকে।


একাত্তর/এসএ

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৮ তম আসরে শর্ট ফিল্ম কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি।  
চলচ্চিত্রের বিষয়ে সরকারকে পরামর্শ দেয়া এবং চলচ্চিত্র উন্নয়নের স্বার্থে কাজ করার জন্য চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি পুনর্গঠন করা হয়েছে।
ওপার বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। অভিনয়ের পাশাপাশি তার মুগ্ধ করা ফ্য়াশন ফটোশ্যুট নিয়েও চর্চা চলে নেটদুনিয়ায়। সদ্য এক বোল্ড ফটোশ্যুটের নেটমাধ্য়মের পাতায় ছবি শেয়ার...
কান চলচ্চিত্র উৎসব-এর পর বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী চলচ্চিত্র উৎসবে পরিণত হয়েছে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এখানে প্রতিবছর প্রায় ৪ লাখ ৮০ হাজার জন চলচ্চিত্রপ্রেমীরা আসেন।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর