অস্কার মঞ্চে সঞ্চালককে উইল স্মিথের চড়

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৭:৩৯ পিএম

আমেরিকার লস অ্যাঞ্জেলসে বসেছে অস্কারের ৭৪তম আসর। আর এই অনুষ্ঠান চলাকালে পুরস্কার প্রদানকারীকে চড় মেরে অবাক কাণ্ড করে বসলেন সেরা অভিনেতার পুরস্কার জেতা উইল স্মিথ। 

সেরা তথ্যচিত্রের পুরস্কার দিতে তখন মঞ্চে ছিলেন ক্রিস রক। নানা রসিকতার মাঝে এক পর্যায়ে উইল স্মিথের স্ত্রী জেডা পিঙ্কেট স্মিথকে নিয়ে কৌতুক করে বসেন তিনি। 

জেডার চুলের নতুন কামানো স্টাইল নিয়ে মজা করে বলেন, 'জিআই জেন ২-এর জন্য অপেক্ষা করতে পারছি না আর, জেডা।'

জিআই জেন ১৯৯৭ সালের একটি হলিউড সিনেমা, যেখানে কামানো চুলে এক লেফটেন্যান্টের ভূমিকায় অভিনয় করেছিলেন ডেমি মুর। সেই হেয়ারস্টাইলের সাথেই জেডার তুলনা করে এমন মন্তব্য করেছিলেন ক্রিস। 

তবে এত দারুণ চটে যান উইল। হন্তদন্ত হয়ে মঞ্চে হেঁটে গিয়ে সজোরে ক্রিসের গালে থাপ্পড় বসিয়ে দেন আর বলেন, 'আমার স্ত্রীর নাম তোমার...মুখে আনবে না।'  

অ্যালোপেশিয়ার কারণে চুল পড়ার সমস্যায় ভোগার কথা আগেও বলেছেন জেডা পিঙ্কেট স্মিথ। এ নিয়ে স্ত্রীর মনকষ্টের কথা জেনেই হয়তো আতে ঘা লেগেছিল উইলের। 

এ ঘটনার পর কয়েক সেকেন্ডের জন্য ক্রিসের মাইক্রোফোন বন্ধ করে দেয়া হয়। এসময় তিনি কি বলেছিলেন তা আর শোনা যায়নি। 

আরও পড়ুন: অস্কার আসরে বসেছে তারার মেলা

পরে অবশ্য সেরা অভিনেতার পুরস্কার গ্রহণের সময় এমন কাণ্ডের জন্য ক্ষমা চান উইল স্মিথ। কোনোপ্রকার সহিংসতায় বিশ্বাস করে না, এমন বিবৃতি দিয়ে টুইটও করেছে অ্যাকাডেমি। 

এদিকে একে টেলিভিশনের ইতিহাসে সেরা মুহূর্ত বলে পরে উড়িয়েও দেন ক্রিস রক। 


একাত্তর।এসজে


৯৮তম অস্কারের মঞ্চে এবার কেবল সিনেমার গ্ল্যামার নয়, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন আর রাজনীতির উত্তাপও বেশ ভালোভাবেই টের পাওয়া গেল। রোববার আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বিশ্ববাসীর নজর কেড়ে নিলেন...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
অস্কারের মঞ্চে টানটান উত্তেজনা! এ বছর হলিউডের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ক্রটিকস চয়েস, গোল্ডেন গ্লোবস এবং বাফটা’র মতো প্রাক-অস্কার আসরগুলো থেকে যে ইঙ্গিত...
হলিউডের মর্যাদাপূর্ণ পুরস্কারের মৌসুম শুরু হতে যাচ্ছে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে। রোববার ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বসছে ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আসর। অস্কারের দৌড়ে
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর