এবার করোনায় আক্রান্ত ক্যাটরিনা

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ০৭:৫৫ পিএম

বলিউডে করোনা ভাইরাসের থাবা প্রতিদিনই বড় হচ্ছে। প্রতিদিনই আক্রান্তের তালিকায় যোগ হচ্ছে নতুন নাম। এবার করোনায় আক্রান্ত হলেন তারকা অভিনেত্রী  ক্যাটরিনা কাইফ।

মঙ্গলবার ক্যাটরিনা নিজেই জানিয়েছেন সেই কথা। নিজের ইনিস্টাগ্রাম একাউন্টে তিনি লেখেন, ‘আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গেই নিজেকে সবার থেকে আলাদা করেছি এবং বাড়িতেই নিভৃতবাসে থাকছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব রকম সাবধানতা ও নিয়ম মেনে চলছি’।একই সঙ্গে যারা সংস্পর্শে এসেছেন, তাদেরও করোনা পরীক্ষা করানোর অনুরোধ করেছেন ক্যাটরিনা। তিনি লিখেছেন, ‘যারা আমার সংস্পর্শে এসেছেন তারাও দ্রুত পরীক্ষা করান। আপনাদের ভালবাসা পেয়ে এবং আপনারা যে পাশে থেকেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। দয়া করে সবাই সাবধানে থাকবেন এবং নিজের যত্ন নেবেন’।

ভারতে করোনার বিস্তার আবারো বেড়ে যাওয়ায় পিছিয়ে গিয়েছে অক্ষয় কুমার ও ক্যাটরিনা অভিনীত ‘সূর্যবংশী’র মুক্তির দিন। গেলো সোমবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে করোনা আক্রান্ত অক্ষয়কে। এবার ছবির নায়িকাও করোনায় আক্রান্ত হয়ে চলে গেছেন নিভৃতবাসে। 

সাম্প্রতিক সময় ক্যাটরিনা কাইফ আলোচনায় আসেন অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কের কারণে। যদিও এনিয়ে দু’জনের কেউ মুখ খুলেননি। একদিন আগেই, সোমবার নিজের করোনা পজেটিভ হবার খবর দেন ভিকি। আর একদিন পরেই আক্রান্তের খবর জানালেন ক্যাটরিনা।


বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম- বিজয় থালাপাতি। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ইতিহাস গড়েছে। রূপালি পর্দার ম্যাজিক এবার ব্যালট বক্সেও...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর