বিজয়কে প্রসংশায় ভাসালেন উর্বশী রাউতেলা

আপডেট : ০৯ মে ২০২৬, ০৫:৩০ পিএম

তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম- বিজয় থালাপাতি। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ইতিহাস গড়েছে। রূপালি পর্দার ম্যাজিক এবার ব্যালট বক্সেও কাজ করেছে, যা দেখে আপ্লুত ভক্ত থেকে শুরু করে বিনোদন জগতের তারকারা।

তবে এই রাজনৈতিক সাফল্যের আনন্দের মাঝেই বিজয়ের ব্যক্তিগত জীবন এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সাথে তাঁর সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নতুন মুখরোচক আলোচনা।


বিজয় নির্বাচনে ১০৮টি আসন পাওয়ার পর তাঁর বাড়ির সামনে ভক্তদের ভিড় উপচে পড়ছে। এক ভক্ত তো ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়ে বলেই দিলেন, চ্যানেলে যা খুশি বলুক, বিজয় স্যারই হবেন আমাদের পরবর্তী মুখ্যমন্ত্রী। যত বাধাই আসুক, তিনি সব জয় করে এগিয়ে যাবেন। তাঁর এই জয় আমার হৃদয়ে প্রশান্তি দিচ্ছে। ভক্তদের এই আবেগই বলে দিচ্ছে তামিল রাজনীতিতে বিজয় এখন কতটা প্রভাবশালী।


বলিউড সুন্দরী উর্বশী রাউতেলা বিজয়ের এই সাফল্যে প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, থালাপথি বিজয় শুধু একজন সুপারস্টার নন, তিনি কোটি মানুষের কাছে একটি আবেগ। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করা সহজ কথা নয়। তাঁর শৃঙ্খলা, বিনয় এবং মানুষের পালস বোঝার ক্ষমতা অসাধারণ। আমি বিশ্বাস করি নেতৃত্ব রাতারাতি তৈরি হয় না, এটি বছরের পর বছরের বিশ্বাসের ফসল। উর্বশী আরও যোগ করেন, বড় পর্দায় বিজয় যেভাবে জনপ্রিয়তা আর আবেগের ভারসাম্য রাখেন, তা যে কোনো পারফর্মারকে অনুপ্রাণিত করে।

তবে রাজনীতির বাইরে বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা এখন তুঙ্গে। শোনা যাচ্ছে, বিজয় ও তাঁর স্ত্রীর মধ্যে বিচ্ছেদের প্রক্রিয়া চলছে এবং তার কারণ হিসেবে উঠে আসছে পরকীয়ার অভিযোগ। এর মাঝেই দুই মাস আগে চেন্নাইয়ে এক বিয়ের অনুষ্ঠানে বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে একসাথে দেখা যাওয়ার পর তাঁদের প্রেমের গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়ে।


যদিও বিজয় বা তৃষা এ নিয়ে মুখ খোলেননি, কিন্তু বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত চুপ থাকতে পারেননি। এক সাক্ষাৎকারে রাখি রসিয়ে রসিয়ে বলেন, আমার তো মনে হয় বিজয় আর তৃষার এখনই বিয়ে করে নেওয়া উচিত। আমরা ওদের মেহেদি অনুষ্ঠানে যাবো আর চুটিয়ে নাচবো!

রাজনীতির সিংহাসন কি বিজয় পাবেন? আর ব্যক্তিগত জীবনের এই মেঘ কি তৃষার সাথে নতুন কোনো দিগন্তের ইঙ্গিত দিচ্ছে? তামিলনাড়ুর রাজনীতিদে এই ‘ফিল্মি’ রোমান্সও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আরবিএস
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর