আবারও নায়ক ফারুকের মৃত্যুর গুজব

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০১:৩৪ পিএম

অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সসদ্য আকবর হোসেন পাঠান ফারুক অনেকদিন ধরেই চিকিৎসা নিচ্ছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে পরিবার। তবে শনিবার দিবাগত রাতে অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

সিঙ্গাপুরে চিত্রনায়ক ফারুকের সঙ্গে থাকা তার স্ত্রী ফারহানা পাঠান স্বামীর মৃত্যুর খবরটিকে 'গুজব' দিয়ে গণমাধ্যমকে জানান, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় ফারুক ভাই ভালো আছে। আপনারা সকলে দোয়া করবেন। ' 

ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার অভিনেতা ফারুকের মৃত্যুর গুজব ছড়ানোয় ভীষণ বিরক্ত ও বিব্রত তাঁর পরিবার।  

গত বছরের ৮ এপ্রিল সন্ধ্যায় হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। ঠিক এক বছর পর আবারও কিংবদন্তি এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়ানো হলো। এর আগে নায়ক রাজ রাজ্জাক ও এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব ছড়ানো হয়েছিল একাধিকবার।  


একাত্তর/এসএ

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে রোববার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আগের শনিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা...
দেশের নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার মারা গেছেন।
জনপ্রিয় অভিনেতা ও সুপারস্টার জ্যাকি চ্যানকে নিয়ে সোমবার সোশ্যাল মিডিয়ায় মৃত্যু গুজব ছড়িয়ে পড়ায় তাঁর ভক্তদের মধ্যে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছিলো। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা জ্যাকি চ্যানের...
তামিল চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেতা মাধান বব মারা গেছেন।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর