অবশেষে বিয়ে করেই ফেললেন রণবীর-আলিয়া

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ০৮:৪৪ পিএম

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করে ফেললেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সাতপাকে বাঁধা পড়েন তারা।

রণবীরের বান্দ্রার ‘বাস্তু’তে এবার নতুন সংসার শুরু হবে তাদের। বাঙালি পোশাকশিল্পী সব্যসাচীর পোশাকে সেজে বিয়ে করেছেন বলিউডের এই তারকা জুটি। গোলাপি আর সাদা রঙের শেরওয়ানি এবং লেহঙ্গায় সেজেছেন তারা। আলিয়ার চুল খোলা। পাগড়ি মাথায় রণবীর। একে অপরকে ছুঁয়ে দাঁড়িয়ে ছাদের কোণায়।

পূর্ব ঘোষণা মতো ইনস্টাগ্রামে নিজেদের ‘বিবাহিত’ ছবি প্রকাশ করেছেন আলিয়া নিজেই। নতুন দম্পতির টাটকা পাঁচটি ছবি দেখে শিহরিত দুজনের ভক্তরাও।

সাতপাক ঘোরার আগে পরিচালক অয়ন মুখোপাধ্যায়, করণ জোহরের সঙ্গে দেখা হতেই আবেগতাড়িত হয়ে পড়েন নবদম্পতি। আলাদা করে একটি ঘরে খানিক ক্ষণ সময় কাটান চার বন্ধু মিলে।

আলিয়া-রণবীরের প্রিয় বন্ধু অয়ন মুখোপাধ্যায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই বিয়েতে। দুই তারকার প্রেমের ক্ষেত্রেও যে তার অবদান অপরিসীম। করণের সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এই হাতেখড়ি হয় আলিয়ার। তাকে বধূবেশে দেখে নিজের আবেগ সামলাতে পারেননি করণ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘রণলিয়া’র বিয়েতে ভাট ও কাপুর পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধব মিলিয়ে মোট ৫০ জন অতিথির উপস্থিতি ছিলেন।

তাদের সাত পাকের সঙ্গে গায়ত্রী মন্ত্র পড়েছেন চার জন পুরোহিত। বিয়ের মণ্ডপে রণবীরের প্রয়াত বাবা, অভিনেতা ঋষি কাপুরের একটি ছবি টাঙানো হয়েছিল। তারই নামে সামনে শপথ গ্রহণ করেছেন বর-কনে। আলিয়ার হাতে প্রথম মেহেন্দি পরিয়েছিলেন করণ। বিয়েতেও রণবীর-আলিয়া গাঁটছড়া বেঁধেছেন পরিচালকই।

জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠান পুরোপুরি শেষ হলে নবদম্পতি যাবেন সিদ্ধিবিনায়ক মন্দিরে, ঈশ্বরের আশীর্বাদ নিতে। এরই মধ্যে মা নীতু কাপুর জানিয়েছেন, বিয়ের যাবতীয় অনুষ্ঠানের প্রস্তুতি সারা হয়েছে মাত্র ১০ দিনে!

রণবীর-আলিয়ার বিয়েতে রান্নার জন্য দিল্লি থেকে বিশেষ শেফ আনিয়েছেন নীতু কাপুর। বেশ কিছু পাঞ্জাবি খাবার থাকছে মেন্যুতে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- চিকেন তান্দুরি, মাটন কষা, ডাল মাখানি, রাইস, চাপাটি, পনির টিক্কা ইত্যাদি। 

তবে বর-কনের জন্য আলাদা খাবারের বন্দোবস্ত। জানা গেছে, আলিয়ার জন্য স্পেশাল ভেগান বার্গার রাখা হচ্ছে। আর রণবীর খাবেন তার প্রিয় জাপানি আইটেম, সেখানে থাকবে সুশি।


একাত্তর/এসএ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ আবারও বিয়ের পিঁড়িতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ শোরগোল ফেলে দিয়েছেন!
বিশ্বসংগীতের পপ-কুইন টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসির সেই বহুল আলোচিত ‘সিক্রেট ওয়েডিং’ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বর! দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেলসি...
ইদানীং পর্দায় খুব একটা দেখা না গেলেও, একটা সময়ে ভারতের বিনোদন সাময়িকীগুলোতে জড় তুলতেন অভিনেত্রী জেরিন খান।
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। পরকীয়ার অভিযোগ, বয়সের ফারাক নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছে এই দম্পতিকে। তবে তাদের ভালোবাসার সামনে কোনো কিছুই বাধা হয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর