প্রকাশ হলো ৭৫ তম কান উৎসবের অফিসিয়াল পোস্টার

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০৮:৪১ পিএম

আগামী ১৭ মে শুরু হতে যাচ্ছে ৭৫ তম কান চলচ্চিত্র উৎসব। আর সেই উপলক্ষ্যেই সম্প্রতি প্রকাশিত হয়েছে অফিসিয়াল পোষ্টার ‘অসীম নীল আকাশ’। পোষ্টারে দেখা মিলছে, দিগন্তে চোখ রেখে সিঁড়ি বেয়ে উঠছে একজন মানুষ। তার হাত আকাশের পানে রাখা।  

অ্যান্ড্রু নিকোলের চিত্রনাট্য ও পিটার উইয়ার পরিচালিত ‘দ্য ট্রুম্যান শো’ ছবির একটি দৃশ্য দিয়ে সাজানো হয়েছে এটি। গত মঙ্গলবার (১৯ এপ্রিল) আয়োজকরা কান উৎসবের তথ্য জানিয়েছেন। 

বর্তমানে বিশ্বে জলবায়ু সংকট, মানবিক বিপর্যয় এবং আরও নানা উদ্বেগের কারণে এবারের অফিসিয়াল পোষ্টারে কর্তৃপক্ষ রেখেছেন খোলা আকাশ। মানে প্রকৃতির গুরুত্ব। সংশ্লিষ্টরা মনে করছেন, সিনেমার মাধ্যমে মানুষের চিন্তার পরিবর্তন ঘটে। মূলত চলচ্চিত্র জীবনের কথা বলে, সমাজের কথা বলে। নিয়ে আসে বন্ধুত্ব ও সর্বজনীন সৌহার্দ্যের বন্ধন। 

আয়োজকরা বলছেন, ‘কান উৎসব হলো মতপ্রকাশ ও স্বাধীনতার জন্য অদম্য অন্বেষণের একটি কাব্যিক উদযাপন।’

আর এবার তাই শৈল্পিক ছোঁয়ায় মানসম্পন্ন সিনেমা উপস্থাপন ও প্রদর্শন করাই তাদের উদ্দেশ্য। এই আয়োজন চলবে ১২ দিন ধরে এবং শেষ হবে ২৮ মে। এবারের এই আয়োজনে উপস্থাপনায় আছেন বেলজিয়ান অভিনেত্রী ভার্জিনি এফিরা। 

এদিকে, এবারের এই আয়োজনে মোট দুই হাজার দু’শো ছবি জমা পড়েছে এবং আসরে পাঁচ হাজার সংবাদকর্মীকে অ্যাক্রেডিটেশন দিয়েছেন আয়োজকরা।

একাত্তর/ এনএ
‘কান চলচ্চিত্র উৎসব’ পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব। দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কান-এ প্রতি বছর সাধারণত মে মাসে এই উৎসব হয়ে থাকে। এই উৎসব ১৯৪৬ সাল থেকে প্রতি বছর পালিত হয়ে...
কিংবদন্তি ফরাসি অভিনেত্রী ক্যাথরিন দ্যুনোভের সাদাকালো যে ছবিটি পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের তিন পাশ ঘিরে রেখেছ, তা তোলা হয়েছিল ১৯৬৮ সালে। এবারের উৎসব পোস্টার হয়ে ওঠা ছবিটিই যেন স্বাগত জানাচ্ছে সারা...
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আঁচ লেগছে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবেও। প্রতিবাদের অংশ হিসেবে এবার রেড কার্পেটে দাঁড়িয়ে নিজের পোশাক ছিঁড়ে ফেলেন এক নারী। এ সময় তার গায়ে আঁকা ছিল ইউক্রেনের পতাকা। আর তার...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর