রুশ আগ্রাসনের বিরুদ্ধে কানে পোশাক ছিঁড়ে প্রতিবাদ

আপডেট : ২১ মে ২০২২, ০৭:২০ পিএম

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আঁচ লেগছে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবেও। প্রতিবাদের অংশ হিসেবে এবার রেড কার্পেটে দাঁড়িয়ে নিজের পোশাক ছিঁড়ে ফেলেন এক নারী। এ সময় তার গায়ে আঁকা ছিল ইউক্রেনের পতাকা। আর তার উপরে ইংরেজিতে লেখা, "আমাদের ধর্ষণ করা বন্ধ করো!" 

তবে কানের আয়োজকদের পক্ষ থেকে এখনও এ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য আসেনি। ওই নারীর পরিচয়ও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।  

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার (২০ মে) থ্রি থাউজেন্ড ইয়ারস অফ লংগিং-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের সময় কানের রেড কার্পেটে এ ঘটনা ঘটে। 

এ সময় নিরাপত্তারক্ষীরা দ্রুত ওই নারীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। 

image


স্কাম নামে একটি ফরাসি অ্যাক্টিভিস্ট গ্রুপের টুইটার পোস্টে বলা হয়েছে, ওই নারী রাশিয়ান আগ্রাসনের সময় ইউক্রেনিয়ান নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতার প্রতিবাদ করছিলেন। এ সময় কানের নিরাপত্তা কর্মীরা তাকে রেড কার্পেট থেকে সরিয়ে নিয়ে যায়। পরে তার বিষয়ে আর কিছু জানা যায়নি।  

আরও পড়ুন: এক মাস পর করোনায় মৃত্যু, নতুন শনাক্ত ১৬

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই উৎসবে একটি ভার্চুয়াল বক্তৃতা দেন। তিনি সেখানে দাবি করেন, রুশ সেনাদের হাতে ইউক্রেনের কয়েকশো নারীর ধর্ষণের শিকার হয়েছেন। রেহাই পায়নি শিশুরাও। রুশ সেনাদের এসব অপরাধের বিচার হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

তবে মস্কো বলছে, ইউক্রেনের এসব দাবি অসত্য। তারা কোনো প্রমাণ দিতে পারেনি। মূলত রাশিয়াকে কোণঠাসা করতেই এসব মিথ্যা ছড়াচ্ছে জেলেনস্কি ও তার মিত্ররা। 


একাত্তর/আরবিএস 

অবকাশ যাপনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলী। এর আগে জানা গিয়েছিলো যে এই তারকা জুটি তাদের ছেলেকে নিয়ে আমেরিকা ভ্রমণে যাবেন। এখন তাদের যুক্তরাষ্ট্রে ঘুরে...
জমকালো আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হলো ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। এই অনুষ্ঠানের ঘোষণা পর্ব শুরু হয় বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫টায়।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্ব সঙ্গীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামির ৬৭তম আসর।
জনপ্রিয় ব্যান্ড শিল্পী শাফিন আহমেদের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে বিকেলে দেশে আসছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাফিন আহমেদের বড় ভাই হামিন আহমেদ।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর