পর্দা উঠলো কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের

আপডেট : ১৪ মে ২০২৪, ০৮:২৮ পিএম

‘কান চলচ্চিত্র উৎসব’ পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব। দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কান-এ প্রতি বছর সাধারণত মে মাসে এই উৎসব হয়ে থাকে। এই উৎসব ১৯৪৬ সাল থেকে প্রতি বছর পালিত হয়ে আসছে। 

এই উৎসবের ৭৭তম আসরের পর্দা উঠেছে আজ। ১২ দিনব্যাপী আনন্দঘন পরিবেশে তারকাদের এ মিলনমেলা চলবে ২৫ মে পর্যন্ত। 

বিশ্বের শোবিজ অঙ্গনের বড় বড় তারকারা প্রতি বছরই এই আয়োজনে উপস্থিত হন। লালগালিচায় থাকে ঝলমলে তারকাআলো। এ উপলক্ষে হলিউড-বলিউডসহ বিশ্বের নামীদামি তারকায় ভরে ওঠে কান শহর।

ফ্রান্সের কান সৈকতে, ৭৭তম বারের মতো বসছে সিনেমার বর্ণিল এই আসর। বরাবরের মতো এবারও লালগালিচায় আলো ছড়াবেন হলিউড-বলিউডসহ বিশ্বের নামীদামি তারকারা। উৎসবের উদ্বোধনী দিনে, হলিউড তারকা মেরিল স্ট্রিপের হাতে তুলে দেয়া হবে ‘পাম ডি অর’ সম্মাননা। 

এ বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়েছে। সেরা ছবির শিরোপার জন্য মনোনীত হয়েছে ২২টি সিনেমা। এবার দীর্ঘ ৩০ বছর পরে স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ার সুযোগ পেয়েছে ভারতের সিনেমা ‘অল উই ইমাজিন আস লাইট’। মুম্বাইয়ের একজন নার্সের জীবনের ওপর র্নিমিত হয়েছে সিনেমাটি। 

এ ছাড়া ব্রিটিশ-ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সন্ধ্যা সুরির সিনেমা ‘সন্তোষ’ উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগের জন্য নির্বাচিত হয়েছে। সিনেমা দুটির পরিচালক দুজন নারী। চীনের চলচ্চিত্রও এবারের উৎসবে জায়গা করে নিয়েছে। মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে নির্মাতা ঝাঁ জং কে পরিচালিত ‘কট বাই টাইড’।

কান চলচ্চিত্র উৎসবে এবারের অতিথি তালিকায়- কেট ব্ল্যানচেট, উমা থারম্যান, জর্জ মিলার, ডেমি মুর ও ইন্ডিয়ানা জোন্স খ্যাত জর্জ লুকাসসহ তারকারা।
২৫ মে বছরের শ্রেষ্ঠ ছবিকে পুরস্কৃত করা হবে এই উৎসবে।

এআর
কিংবদন্তি ফরাসি অভিনেত্রী ক্যাথরিন দ্যুনোভের সাদাকালো যে ছবিটি পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের তিন পাশ ঘিরে রেখেছ, তা তোলা হয়েছিল ১৯৬৮ সালে। এবারের উৎসব পোস্টার হয়ে ওঠা ছবিটিই যেন স্বাগত জানাচ্ছে সারা...
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আঁচ লেগছে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবেও। প্রতিবাদের অংশ হিসেবে এবার রেড কার্পেটে দাঁড়িয়ে নিজের পোশাক ছিঁড়ে ফেলেন এক নারী। এ সময় তার গায়ে আঁকা ছিল ইউক্রেনের পতাকা। আর তার...
আগামী ১৭ মে শুরু হতে যাচ্ছে ৭৫ তম কান চলচ্চিত্র উৎসব। আর সেই উপলক্ষ্যেই সম্প্রতি প্রকাশিত হয়েছে অফিসিয়াল পোষ্টার ‘অসীম নীল আকাশ’। পোষ্টারে দেখা মিলছে, দিগন্তে চোখ রেখে সিঁড়ি বেয়ে উঠছে একজন মানুষ।...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর