অচেনা ইভার গানে বুঁদ হয়েছে পাকিস্তানের তরুণরা

আপডেট : ০৮ মে ২০২২, ০৯:০০ পিএম

বর্তমানে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ব়্যাপার ইভা বি। অনলাইনে তার প্রচুর ভক্ত, একেকটি ভিডিওতে রয়েছে লাখ লাখ ভিউ

কিন্তু মাথায় হিজাব আর মুখে সব সময় পর্দা থাকার কারণে রাস্তাঘাটে তাকে দেখলে কেউ চিনতে পারেন না। অনুসারীদের কাছে তার চেহারা এখনো অজানা

মাথায় হিজাব আর মুখে সব সময় পর্দা ২২ বছর বয়সি ইভা বি বর্তমানে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ব়্যাপার। অনলাইনে তার গানের ভিডিও লাখ লাখ বার দেখা হচ্ছে।

করাচির এই তরুণী হয়ে উঠেছেন নেট ভূবনেরও সেনসেশন। অথচ কেউই চেনেন না তাঁকে! কেননা ইভার পরনে থাকে হিজাব। পর্দায় ঘেরা মুখে কেবল দৃশ্যমান চোখ দু’টি।

হিজাব-নিকাবে মুখ ঢেকে গান করেন তিনি ফলে কণ্ঠ পরিচিত হলেও অনুসারীদের কাছে তার চেহারা অজানা ইভা নিজেই মজা করেন বিষয়টি তিনি।

image

কোক স্টুডিও সিজন ১৪'তে ইভা

ইভা বলেন, এটা দারুণ ব্যাপার যে মানুষ আমাকে চিনতে পারে না। তারা আমার গান বাজায়, কিন্তু আমি যখন তাদের কাছে থাকি তারা চিনতে পারে না যে এটা আমি।

মার্কিন ব়্যাপার এমিনেম ও কুইন লতিফাকে দেখে গান লেখা শুরু করেছিলেন ইভা। পরিবার হয়তো মেনে নেবে না তাই লুকিয়ে গাইতেন তিনি।

পাড়ার একটি গানের স্টুডিওতে গিয়ে গান রেকর্ডিং করে ফেসবুকে দেয়া শুরু করেছিলেন ইভা। এভাবে বেশ কিছু অনুসারী জুটে যায় তার

image


'কানা ইয়ারি' গানে ইভা 

তবে ব়্যাপ বিষয়টিকে তার পরিবার শুরুতে মেনে নেয়নি একজন তরুণীর জন্য এটাকে তারা অশ্লীল মনে করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার জেদের কাছে হার মানেন পরিবারের সদস্যরা

তারা বুঝতে পারেন যে, ইভাকে ব়্যাপ থেকে সরানো সম্ভব নয়। তাই পরে তারা তাকে সহায়তা করা শুরু করেন।

image

 লাইভ পারফর্মেন্সে ইভা  

ইভার কথায়, পরে তাঁরা বুঝতে পেরেছিলেন আমার জেদ কতটা। তাই তাঁরা হাল ছেড়ে দিয়েছেন। বুঝতে পেরেছিলেন আমাকে থামানো যাবে না।

সম্প্রতি কোক স্টুডিও পাকিস্তানের আয়োজনে একটি গানে অংশ নেয়ার পর ঝড়ের গতিতে ইভার জনপ্রিয়তা বেড়ে যায়। ইউটিউবে এখন পর্যন্ত গানটি দেখেছেন ১৭ লাখের বেশি মানুষ

পাকিস্তানের করাচির লিয়ারি এলাকায় থাকেন ইভা। এক সময় লিয়ারিকে দেশের অন্যতম বিপজ্জনক এলাকা মনে করা হত। আজ সেখানে অনেক হিপ হপ শিল্পীর বাস৷

image

দৈনন্দিক জীবনে ইভা বি 

কিন্তু ইভা কি এভাবেই গাইবেন হিজাবের আড়ালে? ইভার এতে কোনও আপত্তি নেই। তাঁর সোজা কথা, মিডিয়া আমাকে ছেড়ে আমার হিজাবের দিকেই ফোকাস করতে চায়।

ইভা আনন্দিত এই ভেবে যে, হিজাব পরিহিত একটি মেয়ে মিডিয়ার মূলস্রোতে এমন দাপিয়ে বেড়াচ্ছেন দেখে বহু নারী অনুপ্রাণিত হয়েছেন।

ইভার গানে উঠে আসে পাকিস্তানে মেয়েদের জীবন, ধনী-গরীবের বৈষম্য, এমনকি স্থানীয় দুর্নীতির বিষয়গুলোও

 

একাত্তর/আরবিএস  

বলিউডের ব্যাড বয় কি তবে এবার আসলেও 'গুড বয়' হয়ে গেলেন? জনপ্রিয় র‍্যাপার বাদশাহ এবং পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির বিয়ের গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার...
বেনিতো আন্তোনিও মার্টিনেজ ওকাসিও, যিনি বিশ্বজুড়ে ‘ব্যাড বানি’ নামে পরিচিত, একজন পুয়ের্তো রিকান র‍্যাপার, গায়ক এবং রেকর্ড প্রযোজক। ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে তিনি এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন।
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহারের সম্পর্কের রসায়ন আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে। গুঞ্জন উঠেছে, এই জুটি ইতিমধ্যেই গোপনে বাগদান সেরে ফেলেছেন এবং ২০২৬ সালে বিয়ের পিঁড়িতে...
সম্প্রতি মুক্তি পাওয়া রণবীর সিং অভিনীত 'ধুরন্ধর' সিনেমাটির সমাপ্তি যেখানে হয়েছে, সেখান থেকেই শুরু হতে চলেছে এক ভয়ংকর রক্তের ইতিহাস।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর