মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি দেশের তারেক আহমেদ

আপডেট : ১২ মে ২০২২, ০৪:১৫ পিএম

ঢাকা ডকল্যাব পরিচালক এবং লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ এর উৎসব পরিচালক তারেক আহমেদ মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ১৭ তম আসরে প্রতিযোগিতা বিভাগের জুরি নির্বাচিত হয়েছেন। 

১৯৯০ সাল থেকে দক্ষিণ এশিয়ার স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্রের প্রাচীনতম চলচ্চিত্র উৎসবটি ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ফিল্ম ডিভিশন দ্বারা আয়োজিত হয়।

২৯ মে থেকে ৪ জুন, ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া মর্যাদাপূর্ণ দ্বিবার্ষিক এই উৎসবে এই প্রথমবারের মতো একজন বাংলাদেশী চলচ্চিত্র ব্যক্তিত্বকে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবারের উৎসবে থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশকে নির্বাচন করা হয়েছে। 

এবারের আয়োজনে ১১টি বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এর মধ্যে তিনটি বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র চলচ্চিত্র - অমিতাভ রেজা চৌধুরীর "সাইলেন্স", সুবর্ণ সেঁজুতি তুষীর "রিপলস" এবং আবু সাহেদ ইমনের "আরাইমন শপনো" এবং আটটি প্রামাণ্যচিত্র – শবনম ফিরদৌসির ‘বোর্ন টুগেদার’, দিলারা বেগম জলির ‘জোথরলীনা’, হুমাইরা বিলকিসের ‘স্মৃতির বাগান’, রতন পালের ‘দোজাহান’, মকবুল চৌধুরীর ‘নট আ পেনি নট আ গান, সুমন দেলোয়ার ‘জোয়াল’, (নৌ-কমান্ডো), মফিদুল হকের ‘কান পেট রই’ (সাউন্ড অফ সাইলেন্স) এবং পিপলু আর খানের "হাসিনা: অ্যা ডটারস টেল" প্রদর্শিত হবে।

তারেক আহমেদ গতবছর বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্মের 'ডকস ইন প্রগ্রেস' বিভাগে এবং অস্ট্রেলিয়ার ননফিকশন কন্টেন্টের জন্য প্রধান ইভেন্ট AIDC এ বাংলাদেশ থেকে প্রথমবারের 'ডিসিশন মেকার' হিসেবে মনোনীত হয়েছিলেন বাংলাদেশের।


একাত্তর/এআর

ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ নির্মাণ করা হয় বাংলাদেশেই। অদ্বৈত মল্লবর্মণের সাহিত্য থেকে ঋত্বিকের এই নির্মাণে, ফিরে ফিরে আসে, মানুষের ছিন্নমূল হবার জীবন গাঁথা।
কান চলচ্চিত্র উৎসবে নতুন করে ইতিহাস লিখলো বাংলাদেশ। উৎসবের অফিসিয়াল কম্পিটিশনে, বাংলাদেশের প্রথম ছবি হিসেবে আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য ‘আলী’ জিতলো স্পেশাল মেনশন।
আর ক’দিন পরেই জীবনের ৭৫ বছর পূর্ণ করবেন বাংলা আধুনিক গানের বাঁক বদলকারী সংগীতকার কবীর সুমন। তার মাস খানেক আগে সোমবার ফেসবুকে এক পোস্ট দিয়ে সংগীতকার জানালেন শেষ জীবনে তিনি বাংলাদেশে থাকতে চান।
টপ মডেল বাংলাদেশ বিজয়ী জাবিবা সাজ্জাদ প্রেখাবিশ্ব মঞ্চে টপ মডেল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব হিসেবে ঘোষিত হয়েছে প্রতিযোগিতাটির এবারের আসরের সার্বিকভাবে বিজয়ী জাবিবা সাজ্জাদ প্রেখার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর