এবার সমকামীর চরিত্রে আসছেন মাধুরী দীক্ষিত

আপডেট : ১৯ মে ২০২২, ০৯:২৮ পিএম

মাধুরী দীক্ষিত। বলিউডের সর্বকালের মানস দেবীদের একজন। বিয়ের পর ক্যারিয়ারের রাশ টানলেও কখনই ছেড়ে যাননি তিনি। সংসার সামলে আবারো ব্যস্ত হয়েছেন অভিনয়ে।

মাধুরীকে এখন বড় পর্দার নায়িকা হিসাবে দেখা না গেলেও, মাননসই চরিত্রে তিনি এখনও সেই আগের মতোই দিল ধক ধক করা গ্লামারাস। তার রূপের জৌলুসে কোন কমতি নেই।

রিল লাইফ থেকে রিয়েল লাইফ- সব খানেই দ্যুতিময় মাধুরীকে এবার এক অন্য ধরনের চরিত্রে হাজির হচ্ছেন। পর্দায় এবার তিনি প্রেম করবেন এক নারীর সঙ্গে।

সব গতানুগতিক চরিত্র ছেড়ে দিয়ে এবার এই প্রথম একজন সমকামীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মাধুরী দীক্ষিত। সম্প্রতি সামনে এসেছে মাধুরীর আগামী ছবি মাজা মা'র ফার্স্ট লুক।

image


আনন্দ তিওয়ারি পরিচালিত এই সিনেমায় সমকামী নারীর চরিত্রে দেখা যাবে বলিউডের সেই চন্দ্রমুখীকে। এই সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন মাধুরী দীক্ষিত।

‘মাজা মা’ হলো একটি মরাঠি ভাষার ছবি। রটনা, অভিনেত্রীকে এই চরিত্রে রাজি করা মোটেও সহজ ছিল না। পরে চিত্রনাট্য তার মতো করে লেখায় রাজি হয়ে যান মাধুরী।

তবে এনিয়ে বা সিনেমার পটভূমি নিয়ে এখনও মুখ খুলেননি মাধুরী ও পরিচালক তিওয়ারির কেউ। তবে যতদূর জানা গেছে এটি একটি পারিবারিক আবহের সিনেমাই।

ছবিতে মাধুরী ছাড়াও অন্যান্য ভূমিকায় দেখা যাবে গজরাজ রাও, বরখা সিং, সৃষ্টি শ্রীবাস্তব, মলহার ঠাকুর, রজিত কাপুর, সিমোন সিং এবং বাঙালি অভিনেতা ঋত্বিক ভৌমিককে।

image


আরও পড়ুন: চিরচেনা রূপ আর জৌলুসে ফিরলো কান চলচ্চিত্র উৎসব

আমাজন প্রাইমে ছবিটি দেখা যাবে। তবে কবে থেকে সেই দিনক্ষণ এখনো ঠিক হয়নি। শোনা গেছে কমেডির মোড়কে সাজানো ছবির কাহিনী ঘুরবে মাধুরীকে ঘিরেই।

ছবিতে মাধুরীর চরিত্রের সমকামী হওয়াকে কেন্দ্র করেই সমস্যার সূত্রপাত হবে। তা সমাধানের উপায় খুঁজতে চরিত্রদের বেশ বেগ পেতে হবে বলেই খবর আছে টিনশেল টাউনে।


একাত্তর/আরএ

অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর