টলিউডে আরো এক অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৭ মে ২০২২, ০২:০৮ পিএম

তিন অপমৃত্যু নিয়ে তোলপাড় টলিউড। ১৫ মে পশ্চিমবঙ্গের কলকাতা গরফার গাঙ্গুলিপুকুরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত মরদেহ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত বুধবার আসে অভিনেত্রী এবং মডেল বিদিশা দে মজুমদারের মৃত্যুর খবর। 

কলকাতার দমদমের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় বিদিশার মরদেহ। ২১ বছর বয়সী অভিনেত্রী বাবা মায়ের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতেন। আবার এই মৃত্যুর উত্তাপ না কমতেই ঠিক একদিন পর, শুক্রবার সকালে উদ্ধার হলো মডেল ও অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর মরদেহ।

এতো অল্প সময়ে তিন তিনটি অপমৃত্যুর ঘটনায় তোলপাড় চলছে টলিপাড়া থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের।

image

ছবি: মঞ্জুষা নিয়োগী

শুক্রবার সকালে পাটুলির বাড়ি থেকে উদ্ধার করা হয় এই অভিনেত্রীর মরদেহ। প্রয়াত অভিনেত্রী বিদিশার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মঞ্জুষা। তার মায়ের দাবি, বিদিশার মৃত্যুর পরই হতাশায় ভুগতে শুরু করে সে। তার জেরেই এই আত্মহত্যা। 

তবে এই ঘটনায় কোনো সুইসাইড নোট পায়নি। মঞ্জুষার মায়ের দাবি, পল্লবীর সঙ্গেও যোগাযোগ ছিল এই অভিনেত্রীর। দীর্ঘ দিন ধরে টলিউডে কাজ করছেন মঞ্জুষা। বিদিশার মৃত্যুর দুই দিনের মাথায় তার বন্ধু মঞ্জুষার অস্বাভাবিক মৃত্যুর মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টা করছে পুলিশ। 

image

ছবি: পল্লবী দে

মঞ্জুষা টলিউডে কাজ করছেন বহু দিন ধরে। টিভি ধারাবাহিকে অভিনয় করতেন। পাশাপাশি থিয়েটারেও অভিনয় করতেন তিনি। দিন তিন-চারেক আগে পাটুলিতে বাপেরবাড়িতে আসেন মঞ্জুষা। বৃহস্পতিবারও ফটোশ্যুট করেছেন তিনি। সে দিন তাঁর স্বামী তাঁকে নিতে এসেছিলেন।

কিন্তু মঞ্জুষার মা তাঁর জামাইকে বলেন, কিছু দিন মেয়েকে বাপেরবাড়িতে রেখে যেতে। এরই মধ্যে বুধবার বিদিশার মৃত্যুর খবর পান তাঁর বন্ধু মঞ্জুষা। তার পর থেকেই অবসাদে ভুগতে থাকেন। মঞ্জুষার মায়ের দাবি, পল্লবী দের সঙ্গেও যোগাযোগ ছিল অভিনেত্রীর।

মাত্র কয়েক দিনের ব্যবধানে এ নিয়ে পশ্চিমবঙ্গের বিনোদন জগতের তৃতীয় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এটি। এর আগে গরফায় পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। বুধবার মডেল বিদিশারও ঝুলন্ত দেহ পাওয়া যায় নাগেরবাজার থেকে।

মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহের পাশে পাওয়া যায় একটি ডায়েরির মধ্যে চার পাতার সুইসাইড নোট। তবে  বিদিশার আত্মঘাতী হওয়ার পেছনে প্রেমের সম্পর্কের কোন যোগ আছে কিনা তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। 

image


অন্যদিকে, টেলি অভিনেত্রী পল্লবী দে’কে খুন’ ও প্রতারণা, সম্পত্তি হাতানোর অভিযোগে গ্রেপ্তার প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ করছে আদালত। আগামী ৩০ মে পর্যন্ত পুলিশ হেফাজতেই থাকবেন সাগ্নিক। এই ঘটনায় এবার জেরা করা হবে ঐন্দ্রিলাকে।


একাত্তর/এআর

প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল যেমন রাজনৈতিক মহলে সুনামি বইয়ে দিয়েছে, তেমনই বিনোদন জগতের অলিন্দেও লেগেছে তার তপ্ত আঁচ। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় আরজি করের সেই অভিশপ্ত ঘটনার নির্যাতিতার...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর