‘লাল সিং’ হয়ে চার বছর পর বড় পর্দায় ফিরছেন আমির খান

আপডেট : ৩০ মে ২০২২, ০২:৫০ পিএম

মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউডের আমির খানকে সর্বশেষ ২০১৮ সালে পর্দায় দেখা গিয়েছিল। সিনেমার নাম ‘থাগস অব হিন্দুস্তান’।  দুর্বল গল্প ও চিত্রনাট্যের কারণে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সিনেমাটি।

দীর্ঘ ৪ বছর পর আমিরের নতুন সিনেমার ঝলক সামনে এলো। বহুল আকাঙ্ক্ষিত সিনেমাটির নাম ‘লাল সিং চাড্ডা’। রোববার (২৯ মে) রাতে প্রকাশিত হয়েছে এর ট্রেলার। আইপিএল-এর ফাইনাল ম্যাচের মধ্যে চমকপ্রদ আয়োজনে ট্রেলারটি উন্মুক্ত করা হয়।

২ মিনিট ৪৫ সেকেন্ডে লাল সিং চাড্ডার আকর্ষণীয় কিছু ঝলক তুলে ধরা হয়েছে। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আমির। প্রকাশের পর থেকে সিনেমাপ্রেমীদের আলোচনার কেন্দ্রে রয়েছে ট্রেলারটি। ইতোমধ্যে ইউটিউবে এর ভিউ ছাড়িয়েছে ২ কোটি!

আমির ভক্তদের অনেকেই ট্রেলারের প্রশংসা করছেন। আবার অনেকেই প্রকাশ করছেন হতাশা। তাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি অভিনেতা। 

‘লাল সিং চাড্ডা’ পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। এটি হলিউডের বিখ্যাত সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল রিমেক। যা মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে। ওই সিনেমায় ফরেস্টের ভূমিকায় অভিনয় করেন টম হ্যাঙ্কস। তিনি সিনেমাটিতে অনবদ্য অভিনয়ের জন্য অস্কার পেয়েছিলেন।

‘লাল সিং চাড্ডা’য় আমিরের সঙ্গে আছেন কারিনা কাপুর। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য। আগামী ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।


একাত্তর/এসএ

পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান আঞ্চলিক যুদ্ধের জেরে ২০২৬ সালের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত করেছে সৌদি আরব।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর