মৌসুমীর মন্তব্যের উত্তরে যা বললেন ওমর সানী

আপডেট : ১৩ জুন ২০২২, ১১:৪০ পিএম

ঢাকাই চলচ্চিত্র দুনিয়ায় এখন সবচেয়ে আলোচিত বিষয় জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীকে ঘিরে চিত্রনায়ক ওমর সানী ও জায়েদ ইস্যু। তিনজনের কথা আর অভিযোগে সরগরম মিডিয়া।

দুই দিন ওমর সানী বিশাল এক অভিযোগ আনেন জায়েদের বিরুদ্ধে। মৌসুমীর স্বামী সানীর দাবি, জায়েদ তার স্ত্রীকে অনেক দিন করে নানাভাবে বিরক্ত করে আসছেন।

এই নিয়ে রোববার সন্ধ্যায়, অভিনেতা জায়েদ খানের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর অভিযোগও জানান ওমর সানী।

image

এই ঘটনার পর মৌসুমীর তরফে কোন তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরে খবর ছড়িয়ে যাওয়ার ২৬ ঘণ্টা পর সোমবার সকালে হঠাৎ একটি অডিও বার্তা ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সেখানে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির নায়িকা মৌসুমী দাবি করেন, জায়েদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। ওমর সানীর আনা অভিযোগ একদম সত্য নয়।

সেই অডিও বার্তা প্রচারের পর তা নিয়ে প্রতিক্রিয়া দিতে ফেসবুক লাইভে আসেন ওমর সানী। সেখানে তিনি দাবি করেন, তিনি যা বলেছেন, সব সত্য। যথেষ্ট প্রমাণ তাদের কাছে আছে।

image


ওমর সানী বলেন, আমি অডিও বার্তা শুনেছি, সে কেন বা কী কারণে তার স্বামীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে-ই ভালো বলতে পারবে।

সানী আরও বলেন, সে আমার সন্তানের মা, তার প্রতি আমার সম্মান আছে। কিন্তু আমার কাছে সব তথ্য-প্রমাণ আছে, আমার ছেলে তা দেখাবে আপনাদের।

মৌসুমী এখনও তার স্ত্রী এমনটা দাবি করে ওমর সানী বলেন, আমার সন্তানের মা সে। আমি তাকে অসম্মান করে কিছু বলতে চাই না। তার প্রতি সম্মান ছিলো, আছে।

তিনি জানান, তাদের মধ্যে সম্পর্ক এখন ভালো নেই। মনোমালিন্য চলছে, যা প্রায় সব পরিবারে থাকে। তবে তারা একই ছাদের নিচে আছেন বলেও জানান সানী।

image

তিনি বলেন, সে (মৌসুমী) যা বলেছে, কি ভেবে বলেছে আই ডোন্ট নো। এ বিষয় নিয়ে কিছুদিন ধরে একটু দূরত্ব তো চলছিল।

কিন্তু আপনারা ভালো জানবেন, ফোন রেকর্ড অনুযায়ী তার সাথে আমার ফোনেও কথা হচ্ছিল না। আমি তার ব্যাপারে মন্দ কথা, খারাপ কথা কিছুই বলবো না। কারণ সে স্টিল আমার স্ত্রী।

ওমর সানী আরও বলেন, আমি কি বলেছি না বলেছি সম্পূর্ণ আমার ছেলে ফারদিন, আমার মেয়ে ফাইজা জানে।

আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে জায়েদ খান যে মৌসুমীকে ডিস্টার্ব করেছে। ফারদিন বলুক আর ফাইজা বলুক তাদের মায়ের সম্পর্কে।

সানী আরও যোগ করেন, আমার ছেলেমেয়েরা কথা বলুক এ বিষয়গুলো নিয়ে। তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আমি কিছু বলতে চাই না।

ছয় মিনিটের বেশি ফেসবুক লাইভে ওমর সানী বারবার সবার প্রতি অনুরোধ করেছেন যেন চলমান বিষয়টি নিয়ে কেউ যেন মৌসুমীকে নিয়ে বাজে মন্তব্য না করেন।

সেই সঙ্গে অডিও বার্তায় দেয়া মৌসুমীর বক্তব্যের বিপরীতে তাকে অসম্মান করা হয়- এমন কোনো ধরনের বক্তব্য দেবেন না বলেও জানিয়ে দেন ওমর সানী।

এর আগে সোমবার সকালে ছড়িয়ে পরা ২ মিনিট ২৩ সেকেন্ডের সেই অডিও বার্তায় মৌসুমীকে বলতে শোনা যায়, আমি মনে করি, আমার প্রসঙ্গ টানার কোনো প্রয়োজনীয়তাই ছিল না।

আমি জায়েদকে অনেক স্নেহ করি। সে আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা অনেক ভালো সম্পর্ক। সেখানে আমাকে অসম্মান করার প্রশ্নই ওঠে না।

image

ওর মধ্যে আমি গুণ ছাড়া অপ্রীতিকর কিছুই দেখি না। কোনো পরিবেশ সৃষ্টি করতে পারে, সেটা আমি দেখিনি। ও ভালো ছেলে। সে আমাকে কখনোই অসম্মান করেনি।

অডিও বার্তায় মৌসুমী আরও বলেন, আমাকে এই ছোট করার মধ্যে যাকে আমরা শ্রদ্ধা করে এসেছি আমাদের ওমর সানী ভাই, তিনি এখন কেন এত আনন্দ পাচ্ছেন, সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে আমার সঙ্গে সলভ করবে। সেটিই আমি আশা করি।

সম্প্রতি ডিপজলের ছেলের বিয়েতে ওমর সানী ও জায়েদ খানকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মৌসুমীকে হয়রানি ও বিরক্ত করার কারণে ওমর সানী সেই অনুষ্ঠানে জায়েদকে চড় মারেন।

অন্যদিকে ওমর সানীকে পিস্তল বের করে মারার হুমকি দেন জায়েদ। দুই দিন ধরে এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ও সমালোচনা তৈরি করেছে।

 

একাত্তর/এআর


বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর