জনি ডেপকে এখনো 'ভালোবাসার' দাবি অ্যাম্বার হার্ডের

আপডেট : ১৬ জুন ২০২২, ০৯:৫৪ পিএম

প্রাক্তন স্বামী জনি ডেপকে এখনো ভালোবাসেন বলে দাবি করেছেন অ্যাম্বার হার্ড। মানহানি মামলায় পরাজয়ের পর প্রথমবারের মতো এক সাক্ষাৎকারে একথা জানালেন আলোচিত এই অভিনেত্রী।

'দ্য টুডে শো'-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বোমা ফাটালেন 'অ্যাকুয়াম্যান' তারকা। শো এর সঞ্চালক সাভানাহ গুথরির সাথে কথপোকথনে অ্যাম্বার হার্ড এমনই এক তথ্য দিলেন যা স্বয়ং জনি ডেপের পক্ষেও বিশ্বাস করা কঠিন হয়ে যাবে!

দ্য টুডে শো-তে অ্যাম্বার হার্ডকে সরাসরিই জিজ্ঞেস করা হয়, সব রকম ঝামেলা সত্ত্বেও তিনি এখনো জনি ডেপকে ভালোবাসেন কিনা। ডেপের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য অভিনেত্রীর নানাবিধ মিথ্যা অপবাদ ও প্রচেষ্টা সবার সামনে উন্মুক্ত হয়ে যাওয়ার পরেও নিজের কথায় অটল অ্যাম্বার হার্ড। প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, অবশ্যই আমি ডেপকে ভালোবাসি। আমি আমার মনপ্রাণ উজাড় করেই তাকে ভালোবাসি।

অভিনেত্রী আরো বলেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এই ভাঙা সম্পর্কটাকে জোড়া লাগাতে। কিন্তু আমি পারিনি। জনির প্রতি আমার কোনো খারাপ অনুভূতি নেই। আমি জানি এটা বুঝতে পারা খুব কঠিন, কিন্তু যদি আপনি কখনো কাউকে ভালোবেসে থাকেন, তাহলে এটা বুঝা খুবই সহজ।

তবে অ্যাম্বার হার্ড এতদিন ডেপের বিরুদ্ধে যা যা বলেছেন, তার পরেও টুডে শো-তে বলা কথাগুলো আবেগবশত বলা নাকি স্রেফ মিথ্যা কথা, সেটি বুঝতে পারা কঠিনই বটে!

মানহানি মামলায় পরাজয় অ্যাম্বার হার্ডের জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। মামলা চলাকালীন বিভিন্ন প্রমাণাদিতে একের পর এক পরাজয় ঘটে হার্ডের। অন্যদিকে, জনসমর্থনের পাল্লা ভারি হতে থাকে ডেপের দিকে। তাই কেউ কেউ মনে করছেন, জনসাধারণের সহানুভূতি পাওয়ার জন্যেই নতুন এই খেলা শুরু করেছেন মার্কিন অভিনেত্রী!


একাত্তর/এসএ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ আবারও বিয়ের পিঁড়িতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ শোরগোল ফেলে দিয়েছেন!
বিশ্বসংগীতের পপ-কুইন টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসির সেই বহুল আলোচিত ‘সিক্রেট ওয়েডিং’ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বর! দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেলসি...
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর