এক টেবিলে মুখোমুখি সানী-মৌসুমী, ‘সুখী’ পরিবারের প্রতিচ্ছবি

আপডেট : ১৭ জুন ২০২২, ১২:০৯ পিএম

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিনেতা ওমর সানী তার ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে এক টেবিলে মুখোমুখি বসে খাবার খেতে দেখা যায় মৌসুমী-সানীকে।

এর আগে একই বাড়িতে থেকেও গত চারমাস ধরে তাদের মধ্যে কথাবার্তা বন্ধ ছিলো বলে জানিয়েছিলেন সানি। পাওয়া গিয়েছিলো সংসার ভাঙার আভাসও।

এই দম্পতি সম্প্রতি আলোচনায় আসেন জায়েদ খানকে কেন্দ্র করে। ১০ জুন রাতে অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে অভিনেতা জায়েদ খানকে চড় মারেন বলে দাবি করেন ওমর সানি। এর পরিপ্রেক্ষিতে ওমর সানির দিকে জায়েদ খান পিস্তল উঁচিয়ে হুমকি দেন বলেও অভিযোগ করেন সানি।

তবে, পুরো ঘটনাকেই বানোয়াট দাবি করেন জায়েদ খান। অপরদিকে তাকে সমর্থন করে এক অডিও বার্তায় জায়েদ খানের পক্ষ নেন মৌসুমী। এ নিয়ে গেলো কয়েকদিন ধরে বেশ উত্তাল ছিলো সিনেমাপাড়া।

১৬ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবির ক্যাপশনে ওমর সানি লেখেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।’

ছবিতে দেখা যায়, এক টেবিলে বসে খাচ্ছেন সানী, মৌসুমী, তাদের ছেলে ফারদিন, মেয়ে ফাইজা, ফারদিনের স্ত্রীসহ আরো কয়েকজন।

image


এদিকে, বৃহস্পতিবার (১৬ জুন) রাতে মৌসুমী তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন। লিখেছেন, ‘কঠিন বাস্তবতা অতিক্রম মানে হচ্ছে স্বপ্নকে ছুঁয়ে দেওয়া।’ স্ট্যাটাসটি পড়ে সবার ধারণা হতেই পারে যে মৌসুমী কঠিন একটা সময় অতিক্রম করছেন। তবে ‘স্বপ্নকে ছুঁয়ে দেওয়া’ বিষয়টা কি, সেটা এখনও রহস্য রয়ে আছে।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

অনেকদিন ধরেই মৌসুমীর ফোন ও অনলাইন মাধ্যম বন্ধ রয়েছে। তার সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে কথা বলতে চাইছেন না সানী-ফারদিনও।

সর্বশেষ ১২ জুন জায়েদ খানের বিরুদ্ধে সংসার ভাঙা ও হত্যা চেষ্টার উল্লেখ করে শিল্পী সমিতিতে অভিযোগ করেন ওমর সানি।


একাত্তর/আরএ

'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর