বন্ধ হলো মাইকেল জ্যাকসনের বিতর্কিত গানের সম্প্রচার

আপডেট : ০৭ জুলাই ২০২২, ০৮:০৩ পিএম

২০১০ সালে সালে প্রয়াত পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনের বেশ কিছু গান নিয়ে একটি মরনোত্তর সংকলন তৈরি হয়েছিল। সেই অ্যালবামের নাম ছিল 'মাইকেল' ৷ কিন্তু সেই সংকলনের তিনটি গানকে কেন্দ্র করে আগেই উঠেছিল গুরুতর অভিযোগ। দাবি করা হয়েছিল যে 'ব্রেকিং নিউজ,' 'মনস্টার' এবং 'কিপ ইওর হেড আপ' শিরোনামের এই তিনটি গানে আদৌ গলা দেননি মাইকেল জ্যাকসন! সম্প্রতি এই তিনটি গানের স্ট্রিমিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জ্যাকসন এস্টেস্ট এবং সনি মিউজিক ৷ বৃহস্পতিবার (৭ জুলাই) এ খবর জানা গেছে ইউএসএ টুডের এক প্রতিবেদনে।

গত ৫ জুলাই জ্যাকসন এস্টেস্ট এবং সনি মিউজিকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে , "দ্য এস্টেট অফ মাইকেল জ্যাকসন এবং সনি মিউজিক ২০১০ সালের অ্যালবাম মাইকেল থেকে 'ব্রেকিং নিউজ,' 'মনস্টার' এবং 'কিপ ইওর হেড আপ' ট্র্যাকগুলি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ এই ট্র্যাকগুলো নিয়ে যে শোরগোল তৈরি হয়েছে তা এড়াতে এটাই সবচেয়ে ভাল উপায় ৷"

তবে গানগুলির স্ট্রিমিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলেও বিবৃতিতে কোনোভাবেই উল্লেখ করা হয়নি যে বিতর্কিত গানগুলো মাইকেল জ্যাকসনের গাওয়া নয় ৷ বরং তারা জোর দিয়েই বলেছে, "এই গানগুলো যে অথেন্টিক নয় সে সম্পর্কে এখানে কিছু বলা হচ্ছে না ৷ শুধু গানগুলোকে ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত ৷"

২০১৪ সালে ভেরা সেরোভা নামের এক জ্যাকসন অনুরাগী ক্যালিফোর্নিয়ায় প্রথম এই গানগুলো নিয়ে মামলা দায়ের করেন ৷


একাত্তর/এসএ

উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
পপ দুনিয়ার সেনসেশন দুয়া লিপা এবার আইনি লড়াইয়ে নামলেন দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে। অনুমতি ছাড়া নিজের ছবি ব্যবহার করে টেলিভিশন বিপণন করার অভিযোগে প্রতিষ্ঠানটির কাছে ১৫...
বিশ্বখ্যাত প্রয়াত আমেরিকান পপ তারকা মাইকেল জ্যাকসনের ভাই এবং জ্যাকসন ফাইভ পপ গ্রুপের মূল সদস্য গায়ক টিটো জ্যাকসন মারা গেছেন।
বাংলাদেশের বিখ্যাত কবি হেলাল হাফিজের লেখা ছবিটির মূল গান ‘কষ্ট’ মুক্তি পেয়েছে ইউটিউবে।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর