মাইকেল জ্যাকসনের ভাই টিটো মারা গেছেন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম

বিশ্বখ্যাত প্রয়াত আমেরিকান পপ তারকা মাইকেল জ্যাকসনের ভাই এবং জ্যাকসন ফাইভ পপ গ্রুপের মূল সদস্য গায়ক টিটো জ্যাকসন মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭০। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

রোববার এই শিল্পীর মৃত্যু হয়েছে বলে সোমবার এক বিবৃতি জানিয়েছে তার ছোট বোন গায়িকা জ্যানেট জ্যাকসন।

নিউ ইয়র্ক টাইমসের খবর, ওই বিবৃতিতে বোন জ্যানেট জ্যাকসন জানান, নিউ মেক্সিকো থেকে ওকলাহোমার দিকে যাচ্ছিলেন টিটো। এ সময় পথিমধ্যে মৃত্যু ঘটে তার। কিন্তু ঠিক কোন স্থানে মারা যান, সেটা জানা যায়নি।

এদিকে সামাজিক মাধ্যমে টিটোর ছেলেরা বলেছেন, আমাদের বাবা, যিনি রক অ্যান্ড রোল খ্যাত- টিটো জ্যাকসন আর আমাদের মাঝে নেই। বাবা সব সময়ই একে অন্যের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের পরামর্শ দিয়ে গেছেন। তিনি প্রত্যেকের ওপর যত্নশীল ছিলেন। সবার মঙ্গল চাইতেন।

১৯৫৩ সালের ১৫ অক্টোবর জন্ম নেন টিটো। জ্যাকসন ফাইভের (পরবর্তীতে জ্যাকসন নামে পরিচিত) একজন আসল সদস্য ছিলেন তিনি।

১৯৬০ এবং ১৯৭০ এর দশকের শেষের দিকে মোটাউন লেবেল দিয়ে খ্যাতি লাভ করেন এই গায়ক। পরে ১৯৭০ ও ১৯৮০ দশকের শেষের দিকে এপিক লেবেলে গ্রুপের সঙ্গে ধারাবাহিক সাফল্য অর্জন করেন টিটো।

গানের পাশাপাশি ২০০৩ সালে একজন ব্লুজ মিউজিশিয়ান হিসেবে অভিনয় করে একক ক্যারিয়ার শুরু করেন টিটো। পুরো কর্মজীবনে তিনটি গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হন এবং জ্যাকসন ফাইভের সদস্য হিসেবে ‘রক অ্যান্ড রোল হল অফ ফেম’-এ অন্তর্ভুক্ত হন।

টিটো ২০১৯ সালে লিভিং লিজেন্ডস ফাউন্ডেশনের (এলএলএফ) বার্ষিক পুরস্কার ডিনার এবং গালায় পারফর্ম করেছিলেন, তার অ্যালবাম ‘টিটো টাইম’ থেকে তার একক ‘ওয়ান ওয়ে স্ট্রিট’ পরিবেশন করেছিলেন।

২০২১ সালের ৯ জুলাই দ্বিতীয় একক অ্যালবাম ‘আন্ডার ইয়োর স্পেল’ থেকে প্রথম একক ‘লাভ ওয়ান আদার’ প্রকাশ করেন তিনি।

২০২২ সালের ১৬ সেপ্টেম্বর কেনি নিলের সঙ্গে মিসিসিপির বিলোক্সির গ্রাউন্ড জিরো ব্লুজ ক্লাবে মঞ্চে উঠেছিলেন টিটো। এটি ‘স্ট্রেইট ফ্রম দ্য হার্ট ট্যুর’ থেকে তাদের দ্বিতীয় শো ছিলো।

একাত্তর/আরএ
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
অভিনেত্রী হেইডেন পেনেটিয়ার মৃত্যুর পর গ্লামার জগতের সঙ্গে মাদকাসক্তের বিষাক্ত সম্পর্কের বিষয়টি আবারও লাইম লাইটে। ক্রমেই বেরিয়ে হলিউডের ঝলমলে আলো ও আড়ালের সব অন্ধকার। মাত্র ১৬ বছর বয়সে যখন জনপ্রিয়...
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর