ব্যান্ডের সাবেক গিটারিস্টের নামে থানায় ডায়রি করলো 'চিরকুট'

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১০:৫৮ পিএম

জনপ্রিয় ব্যান্ডদল চিরকুটে এক সময় বেইজ গিটারিস্ট ছিলেন দিদার হাসান। তবে বর্তমানে আর দলটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সম্প্রতি দিদার হাসানের অস্বাভাবিক আচার-ব্যবহারের কারণে তার নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ব্যান্ডটি।

বৃহস্পতিবার (০৭ জুলাই) চিরকুট ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। যেখানে দিদার হাসানের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।  

‘চিরকুট’ ওই বিবৃতিতে জানায়, ‘সবার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, দিদার হাসান চিরকুট-এর বর্তমান সদস্য নন। তিনি আগে বেশ কিছু বছর আমাদের সঙ্গে বেইজ গিটার বাজাতেন। প্রায় সাড়ে ৪ বছর আগে তার কিছু আচরণগত সমস্যা বুঝতে পেরে আমরা বিভিন্ন মাধ্যমে খোঁজ নেই এবং জানতে পারি, তিনি তীব্রভাবে মাদকাসক্ত হয়ে পড়েছেন। ’

‘চিরকুট’র পক্ষ থেকে দিদারের চিকিৎসার ব্যবস্থা করা হয় জানিয়ে সেখানে বলা হয়েছে, ‘আমরা চিরকুট-এর সদস্যরা নিজ উদ্যোগে তার পরিবারের সঙ্গে নিয়মিত আলোচনা সাপেক্ষে তার চিকিৎসা ও সুস্থতার জন্য বারবার বিভিন্ন ধরনের সহযোগিতা করার উদ্যোগ নিয়েছি। এরপর তার পরিবারের সহায়তায় তিনি নিয়মিত সময়ে রিহ্যাবে থেকেছেন। তাকে সঠিক পথে আনার চেষ্টার কারণে আমরা নিজেরাও নানা সময় ব্যক্তিগতভাবে লাঞ্ছনার শিকার হয়েছি। তবুও তার কোনো উন্নতি না হওয়ায় আমরা তার সঙ্গে দূরত্ব রাখতে বাধ্য হই। ’ 

দিদারের বর্তমান অবস্থার বিষয়ে বিবৃতিতে জানানো হয়, ‘হঠাৎ আমরা জানতে পারি, বুধবার (০৬ জুলাই) রাতে তিনি রিহ্যাব থেকে বাসায় ফিরেছেন। এরপর ব্যান্ডের সদস্যদের সঙ্গে তীব্র আপত্তিকর ভাষায় কথা বলেন। এরপর আজ জানতে পারি সামাজিকমাধ্যমে ইন্ডাস্ট্রির বিভিন্ন নারী শিল্পী এবং ব্যক্তিকে ফেসবুক ইনবক্সে আপত্তিকর ভাষায় আক্রমণ করেন। এ বিষয়ে সঙ্গীতশিল্পী নন্দিতা তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দিদারের পাঠানো আপত্তিকর মেসেজের কিছু স্ক্রিনশটও পোস্ট করেছেন। ’

এ ঘটনার পর আবারো নাকি দিদারের নামে জিডি করেছে ‘চিরকুট’। বিবৃতিতে এ বিষয়ে বলা হয়েছে, ‘গত (বুধবার) রাত থেকে চিরকুট ব্যান্ডের সদস্যদের কাছে তার ব্যাপারে এরকম আরো নানান অভিযোগ এসেছে। চিরকুট ইতোমধ্যেই থানায় একটি জিডি করেছে। ’

সবাইকে সতর্ক করে ব্যান্ডটি বিবৃতিতে আরো বলেছে, ‘সবার প্রতি অনুরোধ, তার (দিদার) কাছ থেকে কোনো আপত্তিকর বা আক্রমণাত্মক মেসেজ পেলে, এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হোন। পুরো বিষয়টিতে আমরা ভীষণভাবে মর্মাহত। আর সবকিছুর পরেও আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। ’


একাত্তর/এসএ

‘চিনি কম লিকার বেশি’ শিরোনামের গান দিয়ে যাত্রা শুরু করলো বাংলা ব্যান্ড বায়োস্কোপ। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) রাতে ইউটিউব ও ফেসবুকে নিজেদের প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করেছে তারা।
ঢাকায় এসে পৌঁছেছে ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় শাফিন আহমেদের কফিন। সেখান থেকে শাফিনের মরদেহ গুলশানে নিয়ে যাওয়া...
প্রয়াত কণ্ঠশিল্পী ও ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জীব চৌধুরী স্মরণে দলছুট ব্যান্ডের নতুন অ্যালবাম ‘সঞ্জীব’। অ্যালবামটি তার স্মৃতির উদ্দেশ্যেই উৎসর্গ করা হয়েছে।
রাজধানী ঢাকার নটরডেম কলেজে অনুষ্ঠিত হয়েছে ৮ম জাতীয় সাংস্কৃতিক উৎসব। নটরডেম কলেজ কালচারাল ক্লাব আয়োজিত এই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন প্রতিযোগিতা। আর এসব প্রতিযোগিতার মধ্যে বিশেষভাবে আলো কেড়েছে...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর