ঢাকায় এলো শাফিন আহমেদের মরদেহ

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১১:৪১ পিএম

ঢাকায় এসে পৌঁছেছে ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় শাফিন আহমেদের কফিন। সেখান থেকে শাফিনের মরদেহ গুলশানে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন শাফিন আহমেদের ম্যানেজার রাহাত।

তিনি গণমাধ্যমকে বলেন, বিমানবন্দর থেকে শাফিনের মরদেহ গুলশানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পারিবারিকভাবে রাখা হবে। মঙ্গলবার গুলশান আজাদ মসজিদে জোহরের নামাজের পর জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হবে শাফিনকে।

মাইলস ব্যান্ডের অন্যতম ভোকালিস্ট শাফিন আহমেদ ভার্জিনিয়ার একটি হাসপাতালে গত বৃহস্পতিবার মারা যান।

ভার্জিনিয়ার দার আল নুর ইসলামিক কমিউনিটি মসজিদে শুক্রবার তার প্রথম জানাজা হয়। সেখানে প্রায় ২ হাজার মানুষ জানাজায় অংশ নিয়ে এ শিল্পীকে শেষ বিদায় জানান।

বাংলাদেশের সংগীত অঙ্গনের দুই মহারথী সংগীত শিল্পী ফিরোজা বেগম এবং সুরকার কমল দাশগুপ্তের ছেলে শাফিন নিজে ছিলেন বেইজ গিটারিস্ট, সুরকার এবং গায়ক। ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি তার জন্ম।

মাইলসের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘চাঁদ তারা সূর্য’, ‘প্রথম প্রেমের মতো’, ‘গুঞ্জন শুনি’, ‘সে কোন দরদিয়া’, ‘ফিরিয়ে দাও’, ‘ধিকি ধিকি’, ‘পাহাড়ি মেয়ে’, ‘নীলা’, ‘কি যাদু’, ‘কতকাল খুঁজব তোমায়’, ‘হৃদয়হীনা’, ‘স্বপ্নভঙ্গ’, ‘জ্বালা জ্বালা’, ‘শেষ ঠিকানা’, ‘পিয়াসী মন’, ‘বলব না তোমাকে’, ‘জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন’ ও ‘প্রিয়তমা মেঘ’।

মাইলস থেকে বেরিয়ে পরে শাফিন আহমেদ গড়ে তোলেন ‘ভয়েস অব মাইলস’ নামের ব্যান্ড।

এআর
‘চিনি কম লিকার বেশি’ শিরোনামের গান দিয়ে যাত্রা শুরু করলো বাংলা ব্যান্ড বায়োস্কোপ। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) রাতে ইউটিউব ও ফেসবুকে নিজেদের প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করেছে তারা।
প্রয়াত কণ্ঠশিল্পী ও ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জীব চৌধুরী স্মরণে দলছুট ব্যান্ডের নতুন অ্যালবাম ‘সঞ্জীব’। অ্যালবামটি তার স্মৃতির উদ্দেশ্যেই উৎসর্গ করা হয়েছে।
রাজধানী ঢাকার নটরডেম কলেজে অনুষ্ঠিত হয়েছে ৮ম জাতীয় সাংস্কৃতিক উৎসব। নটরডেম কলেজ কালচারাল ক্লাব আয়োজিত এই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন প্রতিযোগিতা। আর এসব প্রতিযোগিতার মধ্যে বিশেষভাবে আলো কেড়েছে...
জনপ্রিয় ব্যান্ডদল চিরকুটে এক সময় বেইজ গিটারিস্ট ছিলেন দিদার হাসান। তবে বর্তমানে আর দলটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সম্প্রতি দিদার হাসানের অস্বাভাবিক আচার-ব্যবহারের কারণে তার নামে থানায় সাধারণ...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর